MK Stalin: প্রাতঃভ্রমণে বেড়িয়েই বিপত্তি, হাসপাতালে ভর্তি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল
Truth of Bengal: প্রাতঃভ্রমণ বেরিয়ে আচমকা মাথা ঘুরে পড়ে গেলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। সঙ্গে সঙ্গে তাঁকে চেন্নাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল, তবে নানা স্বাস্থ্যপরীক্ষার জন্য তাঁকে কিছুদিন হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে।সোমবার সকালে প্রতিদিনের মতোই হাঁটতে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী (MK Stalin)।
আরও পড়ুন: Mamata Banerjee: একুশের মঞ্চ থেকে বাঙালির সম্মান রক্ষায় ‘ভাষা আন্দোলন’- এর ডাক মমতার
কিন্তু হাঁটার সময়েই হঠাৎ মাথা ঘোরে এবং তিনি পড়ে যান। এরপরই দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের মেডিক্যাল বোর্ডের ডিরেক্টর অনিল বিজি এক বিবৃতিতে বলেন, ‘বর্তমানে মুখ্যমন্ত্রীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিভিন্ন শারীরিক পরীক্ষা চলছে। সমস্তরকম সতর্কতা অবলম্বন করা হচ্ছে।’ এদিন দুপুরে এক সরকারি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। তামিলনাড়ুর হিন্দু ধর্মীয় ও দাতব্য অনুদান বিভাগ আয়োজিত ছিল ওই অনুষ্ঠান। কিন্তু শারীরিক অবস্থার অবনতির কারণে সেই কর্মসূচি বাতিল করতে হয় তাঁকে (MK Stalin)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
মুখ্যমন্ত্রীর পরিবর্তে মন্ত্রিসভার কয়েকজন বর্ষীয়ান মন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন।এছাড়াও সোমবার সন্ধ্যায় স্ত্রী দুর্গা স্ট্যালিনের লেখা বই প্রকাশের একটি অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। তবে সেই অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে পারবেন কি না, তা এখনও অনিশ্চিত। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর আচমকা অসুস্থতা ঘিরে রাজ্যজুড়ে উদ্বেগ ছড়ালেও, হাসপাতাল থেকে প্রাথমিকভাবে আশ্বাস দেওয়া হয়েছে যে তিনি স্থিতিশীল রয়েছেন (MK Stalin)।






