Haircare: কেমিক্যাল নয়! এই ঘরোয়া টোটকাতেই ফেরান চুলের জেল্লা
রান্নাঘরে মজুত এই সাধারণ উপাদানটিই আপনার চুলে ফিরিয়ে আনতে পারে জেল্লা ও ঘনত্ব।
Truth of Bengal: চুলের যত্ন নিতে কে না ভালোবাসে? যদি হয় কালো ঘন চুল তাহলে তো একেবারে সোনায় সোহাগা। আচ্ছা ধরুন হটাৎ করেই আপনার ঘন চুল ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে। চুল পড়া, রুক্ষভাব, জেল্লাহীন চুল কিংবা ভলিউম কমে যাওয়া- এই সমস্যায় ভুগছেন (Haircare)? ব্যয়বহুল পণ্যের দিকে হাত না বাড়িয়ে সহজ সমাধান খুঁজুন বাড়িতেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন। চুলের ভলিউম ও দৈর্ঘ্য বাড়াতে চান? হাত বাড়ান ভিটামিন সি, এ, খনিজ পদার্থ ও লোহায় সমৃদ্ধ পালংশাকের দিকে।
আরও পড়ুন: Newark: বহু ‘স্বপ্ন’ নিয়ে বিদেশে পা রাখা! নিউইয়র্ক বিমানবন্দরে ‘অপরাধীর’ মতো আচরণ যুবকের সাথে
কীভাবে চুলের যত্নে ব্যবহার করবেন পালংশাক
১) চুলের মূল উপাদান হল কোলাজেন প্রোটিন। পালংশাক দিয়ে তৈরি চুলের মাস্ক লোহা শুষে নিতে সাহায্য করে। জল দিয়ে পালংশাক বেটে নিয়ে স্মুথ পেস্ট তৈরি করে মাথায় লাগান। চুল ও মাথার তালুতে লাগান। ৩০ মিনিট রেখে ঠান্ডা জলে চুল ধুয়ে নিন।
২) পালংশাক ও নারকেল তেল মিশিয়ে হেয়ার ম্যাসাজ করুন। পালংশাকে প্রচুর পরিমাণে জল থাকে। যা মাথার তালু ও চুলে লাগিয়ে রাখলে (Haircare) চুলের রুক্ষ ও শুষ্ক ভাব দূর হয়। পালংশাক বেটে নিয়ে এরমধ্যে নারকেল তেল মিশিয়ে চুল ও মাথার তালুতে লাগান। ১৫ মিনিট রেখে ঠান্ডা জলে চুল ধুয়ে নিন। এতে চুলের গোড়ায় পুষ্টি পৌঁছে যাবে। রক্ত সঞ্চালন হবে।
৩) কয়েকটা পালংশাক পাতা, ২ টেবিল চামচ টক দই মিশিয়ে বেটে পেস্ট তৈরি করে নিন। মাথার তালুতে ও চুলে লাগিয়ে রাখুন। ৩০ মিনিট রেখে ঠান্ডা জলে চুল ধুয়ে নিন শ্যাম্পু ব্যবহার করে। পালংশাক ও টক দই চুল মজবুত করে। চুলের বৃদ্ধি ঘটায়।
৪) প্রোটিন ও লোহা সমৃদ্ধ পালংশাক আর ডিম ফেটিয়ে নিন। পেস্ট তৈরি করে চুল ও মাথার তালুতে লাগান। মাথার তালুতে অক্সিজেনের মাত্রা বাড়ে। চুলের গোড়া মজবুত হয়। মাথার তালুতে ৩০ মিনিট লাগিয়ে রাখুন। মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে নিন। চুল মসৃণ ও নরম ও উজ্জ্বল হবে।
Truth of Bengal FB Page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
প্রাকৃতিক উপাদানে চুলের যত্ন (Haircare) নিতে চাইলে পালংশাক হতে পারে সেরা বিকল্প। রান্নাঘরে মজুত এই সাধারণ উপাদানটিই আপনার চুলে ফিরিয়ে আনতে পারে জেল্লা ও ঘনত্ব। নিয়মিত ব্যবহার করলে পার্থক্য আপনি নিজেই বুঝতে পারবেন। তাহলে আর দেরী কিসের? আপনার হেয়ার কেয়ার রুটিনে আজই যোগ করুন এই উপাদান।






