নিকাশি ব্যবস্থার হাল ফেরাতে পলিসি তৈরির উদ্যোগ কলকাতা পুরসভার, তৈরি হবে ডিজিটাল ম্যাপ
Kolkata Municipality's initiative to make a policy to restore the drainage system

The Truth of Bengal: এবার নিকাশি বিভাগের পলিসি তৈরি করতে চায় কলকাতা পুরসংস্থা। শহরের খাল পরিদর্শনের পর একথা জানান মেয়র পারিষদ তারকি সিং। তিনি আরও জানান,পাম্পিং স্টেশন সহ লক গেটের সুব্যবস্থার জন্য তৈরি করা হবে ডিজিটাল ম্যাপ। কোথায় কত জল জমে আছে, তা এই ডিজিটাল ম্যাপের মাধ্যমে জানা যাবে।
বেহাল নিকাশি ব্যবস্থার হাল ফেরাতে এবার নিকাশি বিভাগের পলিসি তৈরির উদ্যোগ নিল প্রশাসন।অনেক জায়গায় দেখা যাচ্ছে, কোথাও নালার উপরে দোকানপাট গড়ে উঠেছে, কোথাও বাসিন্দাদের একাংশ নালায় প্লাস্টিক থেকে শুরু করে আবর্জনা ফেলায় তা বুজে গিয়ে ওই সমস্যা তৈরি হয়েছে বলে পঞ্চায়েত-প্রশাসনের দাবি। দীর্ঘ দিন ধরে শহরের নিকাশি নালা কেন পরিষ্কার করা হচ্ছে না তা নিয়ে পুরসভার মেয়র পারিষদ নিকাশী বিভাগ তারক সিং সরজমিনে তা পরিদর্শন করে দেখলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো এবার নিকাশি বিভাগের পলিসি তৈরির উদ্যোগ শুরু করছে কলকাতা পুরসভা।তিনি জানান, যে কলকাতা পুর সংস্থার দ্বারা ড্রোন চালিয়ে সমস্ত পাম্পিং স্টেশনের পরিকাঠামো খুঁটিয়ে দেখা হচ্ছে। আগামী দিনে পাম্পিং স্টেশন সহ লোক গেটের ডিজিটাল ম্যাপ তৈরি করা হবে বলে জানান মেয়র পরিষদ তারক সিং। ডিজিটাল মাপের মাধ্যমে সাধারণ মানুষ পাম্পিং স্টেশন এবং লক গেট কোথায় আছে সেটা জানতে পারবে। এছাড়া ডিজিটাল মাপের মাধ্যমে লক গেটের কি অবস্থা রয়েছে, সেটা খুঁটিয়ে দেখতে পারবেন পুর আধিকারিকরা। কোন জায়গায় কত জল জমা আছে । সেই সমস্ত বিষয় এই ডিজিটাল মাপের মাধ্যমে জানা যাবে বলে জানান তারক সিং।
খাল পার জবরদখল মুক্ত করতে গুনিয়াগাছী খালের পরিদর্শনে যান মেয়র পরিষদ নিকাশি তারক সিং , ডি জি নিকাশি শান্তনু ঘোষ , ডি জি সিভিল পি কে গুহা সহ পৌর আধিকারিকরা। ড্রোন চালিয়ে কিশোর ভারতী সংলগ্ন গুণীয়াগাছি খালের পরিদর্শন করা হয়। খুঁটিয়ে দেখা হয় কোথায় খালের আশেপাশে সেচ দফতরের জায়গায় কিভাবে দখল হয়ে আছে। তিনি জানান নিকাশি বিভাগের পলিসি তৈরি করে সেই প্রস্তাব রাজ্য সরকারের কে অনুমোদনের জন্য দেওয়া হবে। যাতে খাল ধারে জবরদখল মুক্ত করার জন্য সেচ দফতরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা যায়।
ডিজিটাল মাপের মাধ্যমে কলকাতা পুর সংস্থায় বসেই পুর আধিকারিকরা খালের পরিস্থিতি খুঁটিয়ে দেখতে পারবেন। কলকাতা পুর সংস্থার নিকাশি বিভাগের পক্ষ থেকে খুব শীঘ্রই এই প্রস্তাব রাজ্য সরকারের কাছে পাঠানো হবে। যাতে খালের ধরের উপর থেকে উচ্ছেদের পর পুর্নবাসনের জন্য পদক্ষেপ গ্রহণ করা যায়।





