কলকাতা

মেট্রো যাত্রীদের জন্য জরুরি খবর, রবিবার আংশিক বন্ধ ব্লু লাইন

রবিবার, ১৩ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মহানায়ক উত্তমকুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলবে না।

Truth of Bengal: রবিবার কলকাতা মেট্রোর ব্লু লাইনে আংশিকভাবে ব্যাহত হবে পরিষেবা। গীতাঞ্জলি ও কবি নজরুল স্টেশনের মধ্যে রক্ষণাবেক্ষণের কাজের জন্য ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

রবিবার, ১৩ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মহানায়ক উত্তমকুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলবে না। তবে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত নির্ধারিত সূচি অনুযায়ী পরিষেবা চালু থাকবে।

সন্ধ্যা সাড়ে ৬টার পর দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পুরো ব্লু লাইনে ফের স্বাভাবিক পরিষেবা শুরু হবে। রক্ষণাবেক্ষণের কাজের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আগাম দুঃখপ্রকাশ করেছে কলকাতা মেট্রো।

পুজোর আগে রবিবারে কেনাকাটার জন্য অনেকেই শহরে বের হন। ফলে ব্লু লাইনের গুরুত্বপূর্ণ অংশে কয়েক ঘণ্টা পরিষেবা বন্ধ থাকায় যাত্রীদের উপর প্রভাব পড়তে পারে।

Related Articles