কলকাতা

House Collapse: ফের কলকাতায় ভাঙল বিপজ্জনক বাড়ি, চাঞ্চল্য নারকেলডাঙায়

নারকেলডাঙা থানা এলাকার রাজেন্দ্র লাল স্ট্রিটে একটি পুরনো ও পরিত্যক্ত বাড়ির একাংশ আচমকাই ভেঙে পড়ে।

Truth of Bengal: ফের শহরের মধ্যে বিপজ্জনক বাড়ি ভেঙে পড়ার ঘটনা। মঙ্গলবার সকালে নারকেলডাঙা থানা এলাকার রাজেন্দ্র লাল স্ট্রিটে একটি পুরনো ও পরিত্যক্ত বাড়ির একাংশ আচমকাই ভেঙে পড়ে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। তবে, সৌভাগ্যবশত কোনও হতাহতের খবর নেই (House Collapse)।

আরও পড়ুন: Bridge Inauguration: মালদায় টাঙ্গন নদীর ওপর পাঁচটি সেতুর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০-এ রাজেন্দ্র লাল স্ট্রিটে অবস্থিত বাড়িটি দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। বহু পুরনো এই বাড়িটিকে কলকাতা পুরসভার পক্ষ থেকে ‘বিপজ্জনক’ ঘোষণা করা হয়েছিল। এমনকি বাড়ির বাইরেও ‘বিপজ্জনক বাড়ি’ বলে বোর্ড লাগানো ছিল। ফলে সতর্কতাবশত কেউ সেখানে থাকতেন না। মঙ্গলবার সকালে হঠাৎ করে বাড়িটির একাংশ ভেঙে পড়ে। পাশের একটি বড় গাছের ভাঁড় বা শিকড়ের চাপে দেওয়াল দুর্বল হয়ে গিয়েছিল বলেই প্রাথমিক অনুমান। এই ঘটনার খবর স্থানীয় বাসিন্দারা প্রথমে দেখতে পান এবং সঙ্গে সঙ্গেই খবর দেন নারকেলডাঙা থানায় ও দমকলে (House Collapse)।

Truth of bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল কর্মীরা। জানা গিয়েছে, বাড়িটিতে কোনও সিঁড়ি না থাকায় ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি। সেই কারণে হাইড্রা ব্যবহারের মাধ্যমে ভাঙার কাজ শুরু করা হয়েছে। প্রসঙ্গত, শহরের বিভিন্ন এলাকায় পুরনো ও জরাজীর্ণ বাড়ি বিপদের সম্ভাবনা তৈরি করছে। এবারের ঘটনাও সেই তালিকায় আরেকটি সংযোজন। প্রশাসনের তরফ থেকে আরও সতর্কতা ও দ্রুত পদক্ষেপের দাবি উঠেছে এলাকাবাসীর তরফে (House Collapse)।

Related Articles