Khidirpur Fire: খিদিরপুর আগুন-উত্তাপ বিধানসভায়, দমকলমন্ত্রী যা বললেন
দমকলের ভূমিকা নিয়ে কিছু মানুষ ইচ্ছাকৃত বিভ্রান্তি ছড়াচ্ছে।
জয় চক্রবর্তী: খিদিরপুরের অগ্নিকাণ্ড নিয়ে মুখ খুললেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সুজিত বসু। “অনেকেই বলছে ফায়ার ব্রিগেডের গাড়িতে জল ছিল না। কিন্তু এই তথ্য সঠিক নয়” বিধানসভার অধিবেশনে জানালেন সুজিত বসু। দমকলের ভূমিকা নিয়ে কিছু মানুষ ইচ্ছাকৃত বিভ্রান্তি ছড়াচ্ছে। দমকলের হেডকোয়ার্টারের কাছে প্রথম ফোন আসে রাত ২.০৫ মিনিটে। হেডকোয়ার্টার থেকে তিনটি গাড়ি যায়। পরে আরও ২০ টি গাড়ি পৌঁছায় (Khidirpur Fire)।
আরও পড়ুন: Sonarpur: শিক্ষকের বাড়িতে দুঃসাহসিক চুরি- উধাও লক্ষাধিক টাকা ও ১৫ ভরি সোনা
ফিরহাদ হাকিম রাত তিনটায় ফোন করেন ও ঘটনাস্থলে যান। আমি ছ’টার মধ্যে পৌঁছে যাই। দমকলের ডাইরেক্টর ও ডেপুটি ডাইরেক্টর সহ পদস্থ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছান। ৭০০ জনের মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকলের দেরিতে পৌঁছানোর অভিযোগ বা জল ছিলো না বলে যারা বলছেন, তারা ঠিক বলছেন না। ফায়ার ব্রিগেডের গাড়িতে জল ছিলো।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
গত ছয় বছর দফতরের মন্ত্রী থাকাকালীন আমি নিজে অন্তত ৮০ শতাংশ ক্ষেত্রে আমি ঘটনাস্থলে থেকেছি।
রেল ভবনের আগুনে চারজন দমকল কর্মি মারা গিয়েছিলেন। দমকল কর্মীরাও সেনার মতো নিজেদের জীবন বাজি রেখে কাজ করেন। আমি অনুরোদ করবো তাদের সম্পর্কে বলতে গেলে একটু ভেবে চিন্তে বলবেন (Khidirpur Fire)।






