কলকাতা

Entally: কলকাতায় ফের বিপজ্জনক বাড়ি ধসলো, এন্টালিতে গুরুতর জখম ২ প্রবীণ নাগরিক

জানা গেছে, বৃহস্পতিবার সকালে ওই বাড়ির বারান্দায় গিয়েছিলেন মঞ্জু লাহিড়ী (৬৩)। সেসময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বারান্দাটি।

Truth of Bengal: কলকাতার বুকে ফের একবার বিপজ্জনক বাড়ি ধসের ঘটনা। এবার ঘটনাস্থল এন্টালির ১ নম্বর অনরাইট লেন। বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ আচমকাই ভেঙে পড়ে একটি পুরনো বাড়ির বারান্দার একাংশ। গুরুতর জখম হন এক বৃদ্ধা ও এক প্রবীণ ব্যক্তি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। জানা গেছে, বৃহস্পতিবার সকালে ওই বাড়ির বারান্দায় গিয়েছিলেন মঞ্জু লাহিড়ী (৬৩)। সেসময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বারান্দাটি। হঠাৎ এই ধসের ফলে বৃদ্ধা মাটিতে পড়ে গুরুতর আহত হন। ঠিক সেই সময়ে রাস্তায় হাঁটছিলেন আরেক প্রবীণ নাগরিক রথীন সেন (৭৯)। ধসের ধাক্কায় তিনিও গুরুতর জখম হন (Entally)।

আরও পড়ুনঃ Mamata Banerjee: আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা! ঝাড়গ্রাম থেকে কী বললেন মুখ্যমন্ত্রী?

স্থানীয় বাসিন্দারা বিকট শব্দ শুনে ছুটে যান ঘটনাস্থলে। সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এন্টালি থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। আশপাশের এলাকায় তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। এক স্থানীয় মহিলা জানান, “বাড়িটা দীর্ঘদিন ধরেই বিপজ্জনক ছিল। বারান্দার একাংশ ঝুলে ছিল দিনের পর দিন। আমরা বারবার জানিয়েও কোনও সুরাহা পাইনি। আজকে সেই বারান্দা ভেঙে পড়ল, তাতে দুইজন গুরুতর আহত হলেন (Entally)।”

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

উল্লেখযোগ্যভাবে, এই ধরণের বাড়ি ধসের ঘটনা শুধু এন্টালিতেই নয়, গত কয়েক সপ্তাহে মুচিপাড়া, জানবাজার, এমনকি হুগলির চুঁচুড়াতেও ঘটেছে একই রকম বিপজ্জনক বাড়ি ভেঙে পড়ার ঘটনা। যদিও চুঁচুড়ার ঘটনায় কেউ আহত হননি, তবে ভেঙে পড়া বাড়ির ফলে রাস্তায় প্রতিবেশীরা আটকে পড়েন নিজেদের ঘরের ভিতরে। শহরাঞ্চলের পাশাপাশি বর্ষার জেরে গ্রামবাংলাতেও ধসে পড়ছে বহু মাটির বাড়ি। বহু জেলায় প্রাণহানির ঘটনাও ঘটেছে (Entally)।

Related Articles