আবাসন থেকে ঝাঁপ! ইএম বাইপাসে বৃদ্ধের মৃত্যুতে সোরগোল
জানা গিয়েছে, তিনি অনেকদিন ধরে লিভারের ক্যান্সারে ভুগছিলেন।
Truth Of Bengal: বাইপাসের ধারের একটি আবাসন থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু বৃদ্ধের (EM Bypass)। ওই আবাসনের চার তলা থেকে তিনি ঝাঁপ দিয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। রবিবার রাতে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। রাজেন্দ্র কুমার সিংঘল (৭৫) নামে ওই ব্যক্তির পরনে ছিল সাদা টি-শার্ট এবং বারমুডা।
[আরও পড়ুন: Hot Drinks: গরম চা–কফি খাওয়ার অভ্যাসে বাড়াছে ক্যান্সারের ঝুঁকি, সতর্ক করল WHO]
জানা গিয়েছে, তিনি অনেকদিন ধরে লিভারের ক্যান্সারে ভুগছিলেন। চিকিৎসার জন্য গত দু’মাস ধরে তিনি মুম্বইতে ছিলেন বলেও জানা গিয়েছে (EM Bypass)। মানসিক অবসাদ থেকেই আত্মহত্যা করেছেন বৃদ্ধ, বলে প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে প্রগতি ময়দান থানার পুলিশ।
[আরও পড়ুন: Nail Care: ত্বকের পাশাপাশি খেয়াল রাখুন নখেরও, কীভাবে নেবেন যত্ন?]
জানা গিয়েছে, বাইপাসের ধারে অভিজাত আবাসন সিলভার স্প্রিংয়ের ব্লক ২-এর বাসিন্দা ছিলেন মৃত রাজেন্দ্র কুমার সিংঘল। চারতলার একটি ফ্ল্যাটে স্ত্রী, মেয়ে ও নাতির সঙ্গে থাকতেন তিনি। রবিবার রাতের দিকে নাতি সাহিল ফ্ল্যাট থেকে ভারী কিছু পড়ার শব্দ পেয়ে ছুটে যান। দেখেন, দাদুর ঘরে দাদু নেই (EM Bypass)। ঘরের কাচের বড় জানলাটিও খোলা। সঙ্গে সঙ্গে তাঁরা নিচে ছুটে যান। দেখেন, ফ্ল্যাটের চত্বরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন রাজেন্দ্র। সঙ্গে সঙ্গে তাঁকে এনআরএস মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাঁকে।






