কলকাতা
বহুতলে বুথ তৈরির আবেদন না পাঠানোয় ক্ষুব্ধ নির্বাচন কমিশন
কমিশন দু'বার বলা সত্ত্বেও কোনও নতুন ভোটকেন্দ্রের প্রস্তাব পশ্চিমবঙ্গে থেকে পাঠানো হয়নি।
Truth Of Bengal: বহুতলে বুথ তৈরি নিয়ে পশ্চিমবঙ্গ থেকে কেন কোনও আবেদন জমা পড়ল না জানতে চাইল নির্বাচন কমিশন। কমিশন দু’বার বলা সত্ত্বেও কোনও নতুন ভোটকেন্দ্রের প্রস্তাব পশ্চিমবঙ্গে থেকে পাঠানো হয়নি। এই বিষয়টিকে খুবই গুরুতর ভাবে দেখা যাচ্ছে।
জনপ্রতিনিধি আইনে জেলাশাসকদের দায়িত্ব এবং কর্তব্য বলা রয়েছে। তাই প্রয়োজনীয় জায়গায় বুথ না হলে তার দায় জেলা নির্বাচনী আধিকারিকদের (ডিইও) নিতে হবে। রাজ্যের বিধানসভা ভিত্তিক খসড়া তালিকা প্রকাশ করা হবে।
ওই তালিকা প্রকাশের পরে বহুতল ভবন, গ্রুপ হাউজিং সোসাইটি, RWA কলোনি, বস্তি এলাকা এবং গেটেড সোসাইটিতে বুথ নিয়ে নতুন সমীক্ষা করতে হবে। ২৫০ বাড়ি অথবা ৫০০ ভোটার রয়েছেন সমীক্ষা করে ভোটকেন্দ্র তৈরির প্রস্তাব আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে দিতে হবে। সব ডিইও-দের এই নির্দেশ কঠোর ভাবে মানতে হবে।






