কলকাতায় ভারতীয় মহাকাশচারী শুভ্রাংশু শুক্লা, কারণ কী জানেন?
তার পর অগাস্টে লখনৌয়ে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে এদিন তিনি পৌঁছলেন কলকাতায়।
Truth Of Bengal: কলকাতায় এলেন মহাকাশচারী শুভ্রাংশু শুক্লা। অক্সিওম–৪ মিশন সফলভাবে শেষ করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফেরার পর প্রথমবারের মতো কলকাতা সফরে এলেন ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লা।
শনিবার সকালে কলকাতা বিমানবন্দরের বাইরে তাঁকে দেখা যায়। সেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা জমায়েত হয়ে তাঁকে স্বাগত জানান। প্রায় ১৮ দিন মহাকাশে কাটিয়ে ২০২৫ সালের জুলাই মাসে পৃথিবীতে ফেরেন শুভ্রাংশু। তার পর অগাস্টে লখনৌয়ে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে এদিন তিনি পৌঁছলেন কলকাতায়।
প্রায় ৪১ বছর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পৌঁছে ইতিহাস তৈরি করেছেন তিনি। তাঁর কথায়, মহাকাশে থাকলেও তিরঙ্গা সবসময় সাহস জুগিয়েছে।অ্যাক্সিওম–৪ মিশনে তাঁর পারফরম্যান্সের জন্য ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছেন তিনি। কলকাতায় তাঁর এই আগমনে শহরজুড়ে তৈরি হয়েছে উৎসবের আবহ।সূত্রের খবর, কলকাতায় থাকাকালীন তিনি একাধিক বৈজ্ঞানিক প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের অনুষ্ঠানে অংশ নেবেন। বিশেষ কিছু কর্মসূচি নিয়েই এই শহরে এসেছেন বলে জানা গিয়েছে।






