রাজ্যের খবর

Bomb Arrest: বাড়িতে বোমা বিস্ফোরণের পর আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার বাড়ির মালিক, তোলপাড় হরিহরপাড়া

Bomb Arrest made in Hariharpara after sudden house explosion led to arrest of homeowner Kaijum Sheikh

Truth Of Bengal: হরিহরপাড়া থানার সোলুয়া আকুন্দো বেড়িয়া এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনার কয়েক দিন পর অবশেষে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হলো বাড়ির মালিক কাইয়ুম আলী শেখ(Bomb Arrest)। পুলিশ সুত্রে জানা যায়, গত ২২ জুলাই কাইয়ুম শেখের বাড়িতে হঠাৎ বিকট শব্দে বোমা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে তার বাথরুম ঘরের একাংশ ভেঙ্গে পড়ে।

[আরও পড়ুনঃ KL Rahul: কেএল রাহুল কি নাইট শিবিরে? কেকেআরের জার্সিতে দেখা যেতে পারে ভারতীয় ওপেনারকে!]

ঘটনার পর থেকেই পলাতক ছিলেন কাইয়ুম। ঘটনার পর পুলিশ তদন্তে নেমে তার খুঁজে তল্লাশি শুরু করে(Bomb Arrest)। অবশেষে বুধবার বিকেলে হরিহরপাড়া থানার ডলটনপুর আইটিআই কলেজ সংলগ্ন এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়। পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে কাইয়ুম শেখকে সেখানে আটক করে। তার হাতে থাকা একটি লাইলনের ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও একটি তাজা কার্তুজ।

FB POST: https://www.facebook.com/truthofbengal

আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে কাইয়ুম আলী শেখকে গ্রেফতার করে(Bomb Arrest)। বৃহস্পতিবার সকালে তাকে বহরমপুর জেলা আদালতে পেশ করে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে।

Related Articles