কলকাতা

ক্যান্সার দিশা দেখাচ্ছে ‘দিশা’, শিশু রোগ বিশেষজ্ঞ বিশিষ্ট চিকিৎসক

Disha for cancer 

The Truth of Bengal: রোগটার নাম শুনলেই যেন গভীর উদ্বেগ এসে জমা হয়  মাথায়। রোগটা  নাম ক্যান্সার। সারা বিশ্বে এই রোগের থাবা রয়েছে।  সবথেকে বড় বিষয় ক্যান্সার আক্রান্ত রোগী ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে। তবে যারা এই মারণ রোগ থেকে সেরে উঠে স্বাভাবিক জীবন ছন্দে ফিরে এসেছেন তাদেরকে নিয়ে প্রতিবছর ‘দিশা ফর ক্যান্সার ‘ এক অনুষ্ঠান আয়োজন করে। এ বছরও শহর কলকাতায়  রোটারি সদনে আয়োজিত হল সেই অনুষ্ঠানের ।

যেখানে উপস্থিত ছিলেন প্রায় ২৫০ জন মানুষ। যার মধ্যে ছিলেন ক্যান্সার কে হার মানিয়ে যারা স্বাভাবিক জীবন ছন্দে ফিরে এসেছেন তারা। সঙ্গে ছিলেন  সাধারণ মানুষ ও বিশিষ্ট চিকিৎসকেরাও। আলোচনা হয় ক্যান্সারের প্রকারভেদ ও কিভাবে ক্যান্সার কে রোখা  সম্ভব। তার পাশাপাশি ক্যান্সার আক্রান্ত রোগীরাই বা কিভাবে চিকিৎসা করাবেন।

ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে এই বিষয়গুলোকে বোঝানো হয়। দিশা ফর ক্যান্সারের পক্ষ থেকে ড: অগ্নিমিতা গিরি সরকার জানিয়েছেন। রবিবার এই সব ক্যান্সারজয়ীদের নিয়েই এক অনুষ্ঠানের আয়োজন করে দিশা ফর ক্যান্সার। অগ্রণী ভূমিকায় ছিলেন চিকিৎসক দম্পতি দীপ্তেন্দ্র সরকার ও অগ্নিমিতা  গিরি সরকার। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এদিনটা  আলোকিত হয়।

Related Articles