Dilip Ghosh: ‘দলের অস্বস্তি বাড়াতে চাই না’, মোদি-সভায় না গিয়ে দিল্লি যাত্রা, কী বললেন দিলীপ
BJP leader Dilip Ghosh says he will not attend PM Modi’s Durgapur rally as the party did not ask him, adding he “won’t add to discomfort” amid Bengal unit strains.
Truth Of Bengal: দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাতে দেখা যাবে না প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দিলেন যে তিনি সেখানে উপস্থিত থাকবেন না। যদিও কি কারণে, তাও জানিয়ে দেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, দল যেহেতু ডাকেনি, তাই তিনি গেলে অস্বস্তিতে পড়তে পারে গেরুয়া শিবির এবং সেক্ষেত্রে তাঁর যাওয়া উচিত হবে না। যদিও বৃহস্পতিবার সুকান্ত মজুমদার জানিয়ে দিয়েছিলেন যে দলের কাজে দিল্লি যাবেন দাবাং নেতা।
[আরও পড়ুন: Bengaluru Schools: ৪০টি বেসরকারি স্কুলে বোমা-হুমকি, বেঙ্গালুরুতে চাঞ্চল্য]
শুক্রবার দুর্গাপুরের সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে উপস্থিত থাকার কথা ছিল প্রাক্তন রাজ্য সভাপতির। কিন্তু শেষ পর্যন্ত সেই সভায় থাকবেন না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন সুকান্ত মজুমদার। এবার তা জানিয়ে দেন দিলীপ ঘোষ। দিল্লি যাওয়ার পথে বিমানবন্দরে তিনি মুখোমুখি হন সাংবাদিকদের এবং এই ব্যাপারে নিজের বক্তব্য রাখেন। তিনি বলেন, “ডাক এসেছিল কর্মীদের থেকে। তাই প্রথমে ভেবেছিলাম আমি যাব ওখানে। কিন্তু দল ডাকেনি। তাই আমি প্রধানমন্ত্রীর সভায় যাব না। দলের অস্বস্তি বাড়াতে চাই না এবং দিল্লি যাচ্ছি দলের কাজেই (Dilip Ghosh)।”
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণের সাড়া দিয়ে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার পর থেকেই শুরু হয়েছিল বঙ্গ বিজেপি ও দিলীপ ঘোষের মধ্যে মতপার্থক্যের লড়াই। বহু দলীয় কর্মসূচি থেকে বাদ দেওয়া হয় তাঁকে। যদিও নয়া রাজ্য সভাপতি হওয়ার পর শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করেন দিলীপ ঘোষ এবং জানিয়ে দেন যে তিনি দলের পাশে আছেন এবং থাকবেন।
রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন যে শমীক ভট্টাচার্যের সঙ্গে কথা বললেও সমস্যার পুরোপুরি সমাধান হয়নি। এখনো দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ রয়েই গেছে দিলীপ ঘোষের। ওয়াকিবহাল মহল মনে করছে সামনেই বিধানসভা নির্বাচন এবং তার আগে এমন ঘটনা একেবারেই ভালো সংকেত নয় গেরুয়া শিবিরের জন্য। শুধু তাই নয়, আরো মনে করা হচ্ছে যে দিলীপ ঘোষ দলের সাথে দূরত্ব বাড়াতে শুরু করলে বাংলায় আরো দুর্বল হয়ে যাবে বিজেপির সংগঠন। এবার দেখার বিষয় এই পর্বের আগামী অধ্যায় কি (Dilip Ghosh)।






