কলকাতারাজ্যের খবর

Bengal Weather: বর্ষার বিরতি দক্ষিণবঙ্গে, ঘর্মাক্ত অস্বস্তি বাড়বে বাংলায়

আবহাওয়া দফতর জানাচ্ছে, ২১ জুলাই, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে কোনও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

Truth of Bengal: গত ১৬ দিনের মধ্যে বৃহস্পতিবার কলকাতায় একফোঁটাও বৃষ্টি হয়নি। দক্ষিণবঙ্গের মধ্যে মাত্র তিনটি জেলায় এক পশলা বৃষ্টি হয়েছে, তাও খুবই সামান্য। বাকি জেলাগুলিতে আকাশ থাকছে আংশিক বা সম্পূর্ণ মেঘলা, কিন্তু বর্ষার দেখা নেই।আবহাওয়া দফতর জানাচ্ছে, ২১ জুলাই, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে কোনও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তবে তা হবে স্থানীয় এবং খুব স্বল্পস্থায়ী (Bengal Weather)।

আরও পড়ুন: Bengaluru Schools: ৪০টি বেসরকারি স্কুলে বোমা-হুমকি, বেঙ্গালুরুতে চাঞ্চল্য

এই সময়ে তাপমাত্রা ক্রমশ বাড়বে এবং সেই সঙ্গে জলীয় বাষ্পজনিত অস্বস্তি ছড়াবে রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে। দিনভর মেঘলা আকাশ থাকলেও, বৃষ্টির স্বস্তি না থাকায় তাপমাত্রা অনুভবে আরও বেশি লাগছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।অন্যদিকে, উত্তরবঙ্গে বৃহস্পতিবার ও শুক্রবার সাময়িক বিরতি থাকলেও, শনিবার থেকে সোমবার ফের সক্রিয় হতে চলেছে বর্ষা। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাগুলিতে।রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার–এই তিন জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কালিম্পং ও কোচবিহার পাবে ভারী বৃষ্টি। সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার—এই জেলাগুলিতে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে (Bengal Weather)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

বৃহস্পতিবার কলকাতার আকাশ ছিল মেঘলা, কিন্তু বৃষ্টির দেখা মেলেনি। শুক্রবার-ও আংশিক বা সম্পূর্ণ মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, তবে গুরুত্বপূর্ণ বা দীর্ঘস্থায়ী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। দুপুরের দিকে তাপমাত্রা ও আর্দ্রতার মাত্রা চরমে পৌঁছাতে পারে, ফলে শহরবাসীর ঘর্মাক্ত অস্বস্তি আরও বাড়বে। শহরের কিছু এলাকায় অল্প কিছু বৃষ্টি হলেও, তা তাপজনিত অস্বস্তি কমাতে সক্ষম হবে না (Bengal Weather)।

Related Articles