কলকাতা

Heavy Rain: বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ! রথে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি।

Truth of Bengal: ফের ঘনীভূত হচ্ছে ঘূর্ণাবর্ত। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। আগামী রবিবার পর্যন্ত চলবে বৃষ্টি।তবে ঝড়-বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজায় থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে সাত কিলোমিটার উপরে তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্ত। (Heavy Rain)

[আরও পড়ুনঃ Bengali Horoscope: বৃহস্পতিবার আপনার দিনটি কেমন কাটবে জানতে পড়ুন আজকের রাহিফল]

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের আট জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এদিন বৃষ্টি হবে হুগলি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর , ঝাড়গ্রাম, পুরুলিয়া , বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। এইসব জেলাগুলিতে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ঝারগ্রাম,পুরুলিয়া,বীরভূম প্রভৃতি জেলায় বিক্ষিপ্ত কৃষ্টি হবে। রথের দিন ভিজবে দক্ষিণবঙ্গ। (Heavy Rain)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোন সতর্কতা নেই। সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর শনিবার থেকে বৃষ্টি বাড়বে। শনি ও রবিবার দার্জিলিং কালিম্পংজলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Related Articles