Bengali Horoscope: বৃহস্পতিবার আপনার দিনটি কেমন কাটবে জানতে পড়ুন আজকের রাহিফল
গবেষণামূলক কাজের ক্ষেত্রে অগ্রগতি আসবে।
Bangla Jago Desk: আজ বৃহস্পতিবার। আজ সিংহ রাশির জাতকদের প্রেমে নৈরাশ্য থেকে মানসিক চাপ বৃদ্ধি পাবে।তুলা রাশির জাতকরা পেশাগত ক্ষেত্রে একটু সমস্যায় পড়তে পারেন। জ্যোতিষ মতে আজ আপনার ভাগ্যে কী আছে তা জানতে পড়ুন আজকের রাশিফল। (Bengali Horoscope)
মেষ রাশি: শারীরিক ক্লান্তি আজ অনেকটাই কম হবে মেষ রাশির জাতকদের। আলোচনার মাধ্যমে বৈষয়িক সমস্যা সমাধান করতে পারবেন। কর্মপ্রার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে। আজ নতুন চাকরি পেতে পারেন।
বৃষ রাশি: নিকট আত্মীয়দের কারণে খরচ বাড়তে পারে। আজ প্রতিযোগিতামূলক কাজে সাফল্য পাবেন। প্রিয়জনদের বিয়ের কথা এগোতে পারে। আজ বাধা-বিপত্তির মধ্যে দিয়ে কর্ম প্রচেষ্টা সফল হবে।
[আরও পড়ুনঃ Jayden Seales: “বেশ স্পেশাল” অজিদের বিরুদ্ধে ফাইফার নিয়ে দাবি সিলসের]
মিথুন রাশি: ভালো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। মূল্যবান বৈদ্যুতিক সামগ্রী কেনার জন্য টাকা খরচ হতে পারে। নিজের মত প্রকাশ করায় সম্পর্কে জটিলতা আসতে পারে।(Bengali Horoscope)
কর্কট রাশি: প্রিয়জনদের কারণে চিন্তা বাড়বে। কর্কট রাশির জাতকদের। দীর্ঘ প্রতীক্ষার আজ অবসান হবে। অযৌক্তিক উচ্চাকাঙ্ক্ষা বর্জন করুন। নৈতিক সংগ্রামে জয়লাভের সম্ভাবনা রয়েছে। কর্মসূত্রে দূরে কোথাও বদলি হতে পারেন।
সিংহ রাশি: জনকল্যাণমূলক কাজে লিপ্ত হতে পারেন সিংহ রাশির জাতকরা। হঠকারী সিদ্ধান্তে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। নতুন ব্যবসায়িক উদ্যোগের কারণে অর্থ সম্ভাবনা রয়েছে।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
কন্যা রাশি: দীর্ঘ প্রতীক্ষার অবসান এবং ভালো চাকরি পেতে পারেন। কন্যা রাশির জাতকদের মানসিক যন্ত্রণার উপশ ম হতে পারে আজ। অপ্রিয় সত্য কথা বলার কারনে শত্রু বৃদ্ধি পাবে।
তুলা রাশি: পুরনো বন্ধু সঙ্গে যোগাযোগ হতে পারে। সঙ্গী নির্বাচনের সতর্কতা অবলম্বন করুন। কোন গুণী ব্যক্তির অনুগ্রহ পেতে পারেন।
বৃশ্চিক রাশি: সৃষ্টিশীল কাজে সাফল্য পাবেন। গবেষণামূলক কাজের ক্ষেত্রে অগ্রগতি আসবে। গুরুজনের শরীর খারাপ হাওয়ায় চিকিৎসার খরচ বাড়তে পারে। (Bengali Horoscope)
ধনু রাশি: অনেক দিনের ইচ্ছে আজ পরিপূর্ণ হবে। সাংসারিক দায়িত্ব পালন ও ঋণ সংক্রান্ত কারণে অস্থিরতা বাড়বে। দীর্ঘদিনের বকেয়া টাকা ফেরত পেতে পারেন। গোপন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন।
মকর রাশি: নতুন চাকরি লাভের আসা প্রবল। কোন হিতাকাঙ্খী ব্যক্তির থেকে বিয়ের ভালো যোগাযোগ আসতে পারে। ভ্রমণে অর্থ ব্যয় হতে পারে।
কুম্ভ রাশি: আয় ও ব্যায়ের ভারসাম্য বজায় রাখা কষ্টকর হবে। পুরনো বন্ধুর সাহায্য পেতে পারেন। আজ কাজের চাপ বাড়বে।
মীন রাশি: আজ কঠিন কাজের দায়িত্ব মীন রাশির জাতকদের কাঁধে আসতে পারে। বিকল্প উপার্জনের পথ পেতে পারেন। গুরুজনদের স্বাস্থ্য ভাণী উদ্বেগ বাড়াবে। সম্পত্তি বিষয়ক আইনি জটিলতার সমাধান হতে পারে।






