রাজ্যের খবর

Digha’s Rath Yatra: সাজ সাজ রবে দিঘা, রথের রশিতে টান দিয়ে শুভ সূচনা করবেন মুখ্যমন্ত্রী

Digha is all set to celebrate its first-ever Rath Yatra from the new Jagannath temple.

Bangla Jago Desk: হাতে মাত্র একটি দিন, রাত পোহালেই রথ যাত্রা। সেই নিয়ে উন্মাদনা তুঙ্গে। এবছর বঙ্গবাসীর কাছে উচ্ছ্বাসিত হওয়ার মূল কারণ দিঘার ‘জগন্নাথ ধাম’(Digha’s Rath Yatra)। চলতি বছরই উদ্বোধন হয়েছে জগন্নাথ দেবের এই মন্দির। অতএব এটা দিঘা রথ যাত্রা উদযাপনের প্রথম বর্ষ। সাজ সাজ রবে মেতে উঠেছে দিঘা। শুক্রবার দিঘার রথের রশিতে টান দিয়ে শুভ সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি পৌঁছে গিয়েছেন সেখানে। রথ যাত্রার জন্য দিঘা-তে যে উপচে পড়া ভিড় নজর কাড়বে তা বলাই বাহুল্য। সেই জনসমাগমের কথা মাথায় রেখে সতর্ক প্রশাসন।

নতুন জগন্নাথ মন্দির থেকে পুরনো মন্দির পর্যন্ত অর্থাৎ প্রায় ১ কিলোমিটার পথজুড়ে টানা হবে রথ। মন্দিরের দক্ষিণ গেট থেকে বেরিয়ে ১১৬-বি জাতীয় সড়ক ধরে মাসির বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হবে রথ। নিরাপত্তার দিকে খেয়াল করে মন্দির চত্বরের চার কোণে বসানো হয়েছে চারটি ওয়াচ টাওয়ার। সেইসঙ্গে রথযাত্রার পুরো রুটজুড়ে থাকবে সিসিটিভি নজরদারি। এবং যে রাস্তা দিয়ে রথ যাবে সেই রাস্তার ওপর সিসিটিভি ক্যামেরার নজর থাকবে (Digha’s Rath Yatra)।

বিশেষ নিরাপত্তা বিধি অনুযায়ী, রথের সামনে শুধুমাত্র অলিম্পিয়ান এবং সাধুসন্তেরাই থাকতে পারবেন। সাধারণ ভক্তদের জন্য কিছুটা দূরে থেকেই রথ দর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া মুখ্যমন্ত্রীর সফর এবং রথযাত্রাকে কেন্দ্র করে ওল্ড দিঘা থেকে নিউ দিঘা স্টেশন পর্যন্ত রাস্তার দু’পাশে ব্যারিকেড করে যান চলাচলে নিয়ন্ত্রণ আনা হয়েছে। রথযাত্রা যাতে নির্বিঘ্নে সম্পন্ন করতে একাধিক পদক্ষেপ নিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। জেলার জেলাশাসক, পুলিশ সুপারকে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বৈঠকে। ইতিমধ্যে বেশ কয়েকজন মন্ত্রীকে দিঘার রথযাত্রা নিয়ে বিশেষ দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। পূর্ত দফতরের মন্ত্রী পুলক রায় সহ একাধিক মন্ত্রীকে রথযাত্রার বিশেষ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের বৈঠকে থাকার নির্দেশ দেওয়া হয়েছে(Digha’s Rath Yatra)।

বুধবার দিঘায় এসেছেন মুখ্যোমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘা পৌঁছনোর আগে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক কাঁথি, রামনগর সহ অনেক এলাকায় রাস্তার দু’ধারে জনতার ঢল। কাঁথিতে গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করেন মুখ্যমন্ত্রী। হাজার হাজার মানুষের সঙ্গে জন সংযোগ স্থাপন করেন। স্কুল পড়ুয়ারা ছুটে আসে মুখ্যমন্ত্রীকে দেখে। বেশ কিছুক্ষণ তাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। খোঁজ নেন তাদের পড়াশোনার। দিঘার পথে মুখ্যমন্ত্রীকে দেখতে আট থেকে আশি সব বয়সী মানুষের ভিড় জমে। অনেক প্রবীণ নাগরিক তাঁদের সমস্যার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রীর সামনে(Digha’s Rath Yatra)।

Related Articles