অফবিট

Teacher Assault: স্কুলে ঢুকে শিক্ষককে লাঠিপেটা ছাত্রের অভিভাবকের! কারণ কী? দেখুন ভিডিয়ো

Chaos erupts at a Bihar school as enraged parents storm in and brutally beat a teacher with sticks over a disciplinary slap.

Truth Of Bengal: স্কুলে ঢুকে তুমুল অশান্তি পড়ুয়ার বাবা মা-র (Teacher Assault)। হঠাৎ-ই শিক্ষককে চড়-থাপ্পড় ও ঘুষি মারতে শুরু করে তাঁরা। শুধু তাই নয়, সেই সঙ্গে লাঠিপেটা করতেও পিছু হঠে না। কিন্তু কী এমন ঘটল যে স্কুলে ঢুকে শিক্ষককে এভাবে মারধর করতে হল? সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োকে কেন্দ্র করে শোরগোল।

ঘটনাটি বিহারের গয়া জেলার খিজারাসরাই ব্লকের শাহবাজপুর মধ্য বিদ্যালয়ের ঘটনা। দুই সহপাঠীদের ঝগড়া করছিল, হোমওয়ার্কও করে আসেনি। সেই মুহুর্তে ক্লাসের পরিস্থিতি স্বাভাবিক করতে দুই পড়ুয়াকে চড় মারেন শিক্ষক। সেই ঘটনার ক্ষুব্ধ হন পড়ুয়ার পরিবার। এরপর রাগান্বিত পরিবার লাঠিসতা নিয়ে স্কুলে পৌঁছে প্রথমে শিক্ষককে ধাওয়া করে মারধর করে। আর সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল (Teacher Assault)।

জানা গিয়েছে, যখন ওই দুই পড়ুয়া একে অপরের সঙ্গে ঝগড়া করছিল সে সময় অন্য এক ছাত্র গিয়ে শিক্ষকের কাছে অভিযোগ জানায়। ঝামেলার কথা শুনে ক্লাসে এসে দুই পড়ুয়াকেই চড় মারে। এতে পরিস্থিতি কিছুক্ষণের জন্য শান্ত হলেও ওই দুই পড়ুয়াদের মধ্যে একজন স্কুল থেকে পালিয়ে যায়। পরিবারের কাছে গিয়ে সে জানায় তাকে তার শিক্ষক চড় মেরেছে। তার পরিবারকে জানায় যে, শিক্ষক তাকে চড় মেরেছেন। তারপরই স্কুলে ছুটে আসেন তাঁর অভিভাবক। স্কুলের অন্য কর্মীরা শিক্ষককে বাঁচাতে গেলে তাঁদের ওপরেও মারধর করা হয় (Teacher Assault)।

[আরও পড়ুন: Court Relief: রাজ্য মেডিকেল কাউন্সিলের নির্দেশ খারিজ আদালতের, স্বস্তি শান্তনুর]

একজন শিক্ষিকার কাকুতি মিনতিও তাঁদেরকে প্রভাবিত করতে পারেনি। এই ঘটনায় স্কুলের পরিবেশ যেমন নষ্ট হয়েছে তেমনই ভয়ে আতঙ্কিত হয়েছে ছাত্র ছাত্রীরাও। ঘটনার কথা জানতে পেরে, স্কুলে পৌঁছয় পুলিশ। শ্রীবাস্তব সহ আরও এক শিক্ষক ধর্মেন্দ্র কুমারকে আহত হওয়ার কারণে হাসপাতালে ভর্তি করে। ধর্মেন্দ্র-র হাতে ও কোমরে আঘাত লেগেছে বলে জানা গিয়েছে (Teacher Assault)।

Related Articles