কলকাতা

রবিবারও আংশিক মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা বেশ কয়েক জেলায়

Weather Update

The Truth of Bengal: আংশিক মেঘলা আকাশ।‌ আজ, রবিবার ও আগামিকাল, সোমবার দক্ষিণবঙ্গের পশ্চিমের ও উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। তবে ক্রমশ বাড়বে তাপমাত্রা। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা বেশি দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।

পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, হাওড়া এবং হুগলি জেলাতেও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে।কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্প। আজ, রবিবার বৃষ্টির সম্ভাবনা কম। আগামী ২ দিন শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী। মঙ্গলবার সন্ধ্যা বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

কলকাতায় আজ, রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, শনিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ২ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৩৯ থেকে ৭৬ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২১ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Related Articles