কলকাতা

Agnimitra Paul: মোদির দমদম সভার আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অগ্নিমিত্রা পাল

পরিস্থিতি ভালো নয় দেখে তাঁর পরিবারের তরফ থেকে তাঁকে রাতেই বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

Truth of Bengal: শুক্রবার ২২ আগস্ট মেট্রো রুট উদ্বোধনের পর দমদমে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী আসবেন শোনার পর থেকেই উন্মাদনা তুঙ্গে পৌঁছে গিয়েছিল বিজেপি কর্মী ও সমর্থকদের। শুক্রবার যে ভিড় উপচে পড়বে নামোকে দেখতে, তা না বললেও চলে। কিন্তু তার আগে হাসপাতালে ভর্তি হলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। বুধবার মধ্যরাতে তাঁকে ভর্তি করা হয়েছে বলে খবর।(Agnimitra Paul)

[আরও পড়ুনঃ Birbhum: উটের দুধের চা এখন বীরভূমে, দাম মাত্র ৫০ টাকা]

জানা গিয়েছে, অগ্নিমিত্রা পাল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বুধবার রাতে। তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। পরিস্থিতি ভালো নয় দেখে তাঁর পরিবারের তরফ থেকে তাঁকে রাতেই বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর অবস্থা এখন স্থিতিশীল। যদিও কবে তিনি ছাড়া পাবেন, সেই সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে হাসপাতাল থেকে ছাড়া হলেও তাঁকে বেশ কিছুদিন বিশ্রাম নিতে হবে বলে জানা যাচ্ছে।(Agnimitra Paul)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

প্রসঙ্গত, গেরুয়া শিবিরের পতাকা ধরার পর থেকেই একের পর এক মিছিল ও সভায় যোগ দিয়েছিলেন অগ্নিমিত্রা পাল। পাশাপাশি, নিজের বিধানসভা এলাকায়ও তিনি সর্বদাই যান এবং বাসিন্দাদের খোঁজ নেন বলে খবর। এক কথায় বলতে গেলে, দলের তরফ থেকে যেই কর্মসূচি নেওয়া হোক না কেন, তিনি তাতে উপস্থিত থাকেন। বলা ভালো, বর্তমানে তিনি দলের অন্যতম সক্রিয় নেত্রী। তাঁর হঠাৎ অসুস্থ হওয়ায় চিন্তায় পড়েছেন তাঁর অনুগামী থেকে শুরু করে অন্যান্য শুভাকাঙ্ক্ষীরা। এবার দেখার বিষয় তিনি কত তাড়াতাড়ি হাসপাতাল থেকে রেহাই পান।(Agnimitra Paul)

Related Articles