চাকরি

PNB Local Bank: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর! PNB-তে ৯০টি শূন্যপদে নিয়োগ

আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সমেত সরাসরি আপলোড করতে হবে। আবেদন করার পর নম্বর ভালো করে রেখে দিন।

Truth of Bengal: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে লোকাল ব্যাঙ্ক অফিসার পদে নিয়োগ করা হবে গোটা দেশে। মোট শূন্যপদ ৭৫০। পশ্চিমবঙ্গে মোট শূন্যপদ ৯০। ২৩ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট (pnbindia.in) মারফত। আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সমেত সরাসরি আপলোড করতে হবে। আবেদন করার পর নম্বর ভালো করে রেখে দিন।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, অন্ধ্রপ্রদেশে শূন্যপদ ৫, গুজরাতে শূন্যপদ ৯৫, কর্নাটকে শূন্যপদ ৮৫, মহারাষ্ট্রে শূন্যপদ ১৩৫, তেলেঙ্গানায় শূন্যপদ ৮৮, তামিলনাড়ুতে শূন্যপদ ৮৫, পশ্চিমবঙ্গে শূন্যপদ ৯০, জম্মু-কাশ্মীরে শূন্যপদ ২০, লাদাখে শূন্যপদ ৩, অরুণাচল প্রদেশে শূন্যপদ ৫, অসমে শূন্যপদ ৮৬, মণিপুরে শূন্যপদ ৮, মেঘালয়ে শূন্যপদ ৮, মিজোরামে শূন্যপদ ৫, নাগাল্যান্ডে শূন্যপদ ৫, সিকিমে শূন্যপদ ৫ ও ত্রিপুরায় শূন্যপদ ২২। মাসে বেতন মিলবে ৪৮,৪৮০-৮৫,৯২০ টাকার মধ্যে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক হতে হবে। বয়স হতে হবে ২০-৩০ বছরের মধ্যে। ওবিসি চাকরিপ্রার্থীদের বয়সে ৩ বছর, তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের বয়সে ৫ বছর আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের বয়সে ১০ বছর ছাড় মিলবে।

কীভাবে করবেন আবেদন

২৩ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট (pnbindia.in) মারফত। তপশিলি জাতি ও উপজাতি আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের ৫৯ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। বাকি সব চাকরিপ্রার্থীদের ১১৮০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। অনলাইনে আবেদনমূল্য জমা দিতে হবে। অনলাইনে লিখিত পরীক্ষা, নথিপত্র যাচাই, ভাষার পরীক্ষা ও পার্সোনাল ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। সম্ভাব্য লিখিত পরীক্ষা হবে ডিসেম্বরে অথবা ২০২৬ সালের জানুয়ারিতে।

Related Articles