খেলা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জনের জন্য দক্ষিণ আফ্রিকা টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : সিরাজ

এমনকি যশপ্রীত বুমরার অনুপস্থিতেতে সিরাজ ২০২৫-২৭ এখনও অবধি এখনও পর্যন্ত সাত ম্যাচে ৩৩ উইকেট নিয়েছেন।

Truth Of Bengal: আগামী ১৪ নভেম্বর থেকে কলকাতায় অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের প্রথম ম্যাচ। প্রোটিয়াদের বিপক্ষে ঘরের মাঠে আয়োজিত এই দুটি ম্যাচ ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং কেন তারও ব্যাখ্যা করলেন দলের অন্যতম সদস্য মহম্মদ সিরাজ।

মঙ্গলবার এই ম্যাচগুলির গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে সিরাজ বলেন, ‘এই টেস্ট সিরিজে মাঠে নামার আগে দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব জয় করেছিল। এবং পাকিস্তানের বিপক্ষে সিরিজ (১-১) অমীমাংসিতভাবে শেষ করে। তবে আমরা এইসব নিয়ে একদমই ভাবছি না। এইটুকু বলতে পারি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে আমার আগে আমরা দল হিসেবে পুরোপুরি আত্মবিশ্বাসী। কেননা প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের আগে আমরা ইংল্যান্ডে গিয়ে ওদের বিপক্ষে সিরিজ ড্র করেছি। এবং ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করেছি। ফলে আমাদের তুঙ্গেই রয়েছে।’

এরপর নিজে কতটা তৈরি প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার আগে সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে টিম ইন্ডিয়ার অন্যতম এই পেসার বলেন, ‘বাভুমাদের বিপক্ষে আমি আমার সেরাটা দেওয়ার জন্য তৈরি আছি। ওরা অত্যন্ত শক্তিশালী একটা দল। সুতরাং নিজেও মুখিয়ে আছি ওদের বিপক্ষে বল করার জন্য।’

প্রসঙ্গত, হায়দরাবাদের এই পেসার ইতিমধ্যে যে দুরন্ত ছন্দে রয়েছেন। তার প্রমাণও তিনি দিয়েছেন। এমনকি যশপ্রীত বুমরার অনুপস্থিতেতে সিরাজ ২০২৫-২৭ এখনও অবধি এখনও পর্যন্ত সাত ম্যাচে ৩৩ উইকেট নিয়েছেন। এখন দেখা যাক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরাজের পারফরম্যান্স কেমন হয়, তা সময়ই বলবে।