Municipal School: পুর নিগমের অধীনে স্কুলে শিক্ষক নিয়োগ, কীভাবে করবেন আবেদন?
Chandernagore Municipal Corporation is hiring teachers for an English medium school on a contract basis.
Truth Of Bengal: হুগলি জেলার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর (Municipal School)। চন্দননগর পুর নিগমের অধীনে থাকা চন্দননগর শ্রী অরবিন্দ বিদ্যামন্দির স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে। ইংরেজি মাধ্যমের পুর স্কুলে অস্থায়ী চুক্তিভিত্তিক পদে শিক্ষক নিয়োগ করা হবে। চন্দননগর পুর নিগমের অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিন।
[আরও পড়ুন: Education Fraud: জামিন পেলেন কল্যাণময়, হল না জেল মুক্তি]
তা পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সমেত সরাসরি গিয়ে জমা দিতে হবে ৩০ জুনের মধ্যে চন্দননগর শ্রী অরবিন্দ বিদ্যামন্দির, হাটখোলা বিল্ডিংয়ে। আবেদনপত্রের সঙ্গে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বা জন্মের শংসাপত্র, সেলফ অ্যাটেসটেড করা প্রতিলিপি, ১০ টাকার স্ট্যাম্প লাগানো নিজের ঠিকানা লেখা খাম, ৩টি সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে(Municipal School)।
FB POST: https://www.facebook.com/share/v/1GGEfEmX39/
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, মোট শূন্যপদ ৭। ইংরেজি ও পদার্থবিদ্যায় ২টি করে আর স্ট্যাটিসটিক্স, গণিত ও হিন্দি বিভাগে একটা করে। ২০২৫ সালের ১ জানুয়ারির নিরিখে অসংরক্ষিত ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের জন্য বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে আর ওবিসি চাকরিপ্রার্থীদের জন্য বয়স হতে হবে ৪৩ বছরের মধ্যে। ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে সাম্মানিক স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। মাসে বেতন মিলবে ৬ হাজার টাকা করে(Municipal School)।






