KMC Jobs: লিখতে, পড়তে জানলেই কলকাতা পুর নিগমে চাকরি, শূন্যপদ ৭০০’র বেশি
কলকাতা পুর নিগমে 'কনজারভ্যান্সি মজদুর' পদে ৬৭৫ জন কর্মীকে নিয়োগ করা হবে।
Truth of Bengal: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কলকাতা পুর নিগমে রয়েছে চাকরির সুযোগ। লিখতে, পড়তে পারলেই কলকাতা পুর নিগমে চাকরির সুযোগ আছে। কলকাতা পুর নিগমে ‘কনজারভ্যান্সি মজদুর’ পদে ৬৭৫ জন কর্মীকে নিয়োগ করা হবে। এছাড়াও ‘পরিবেশ বন্ধু’ পদে ৬৪ জন কর্মীকে নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন করতে হবে ২১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে (KMC Jobs)।
আরও পড়ুনঃ Election Meeting: SIR ইস্যুতে চাপে নির্বাচন কমিশন, ডাকল সর্বদলীয় বৈঠক
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, কনজারভ্যান্সি মজদুর পদে আবেদনের জন্য বাংলা, ইংরেজি, হিন্দি/উর্দু/ওড়িয়া/ নেপালি ভাষায় লিখতে ও পড়তে জানতে হবে। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। রাজ্যর ওবিসি চাকরিপ্রার্থীরা বয়সে ৩ বছর আর তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীরা বয়সে ৫ বছর ছাড় পাবেন। শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা ৪৫ বছর (KMC Jobs)।
পরিবেশ বন্ধু পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই শারীরিক ভাবে সক্ষম হতে হবে। বাইরের কাজকর্মে পারদর্শী হতে হবে। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। রাজ্যর ওবিসি চাকরিপ্রার্থীরা বয়সে ৩ বছর আর তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীরা বয়সে ৫ বছর ছাড় পাবেন। চাকরিপ্রার্থীরা পে লেভেল ১, ROPA 2019 অনুযায়ী মাসে বেতন পাবেন।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
কীভাবে করবেন আবেদন? কীভাবে প্রার্থী বাছাই করা হবে?
১৭ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট (www.mscwb.org)- এর মাধ্যমে। ২০০ টাকা আবেদনমূল্য লাগবে। তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের ৫০ টাকা আবেদনমূল্য লাগবে। আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সমেত জমা করার পর সিস্টেম জেনারেটেড আবেদনপত্রর প্রিন্ট আউট বের করে নিয়ে রেখে দেবেন। পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে। রিড অ্যান্ড রাইট এবিলিটি টেস্ট ও ফিল্ড টেস্টের মাধ্যমে চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে (KMC Jobs)।






