অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ারদের জন্য সুখবর! ঝাড়গ্রামে সরকারি চাকরির সুযোগ
Truth Of Bengal: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। জঙ্গলমহলের জেলা ঝাড়গ্রামের অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতরে অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) ও সাব অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা বা রাষ্ট্রায়ত্ত সংস্থায় বা যে কোনো সরকারি সংস্থায় অবসরের সময় অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) হিসাবে কাজ করলে তিনি অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার পদে আবেদনের যোগ্য।
কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা বা রাষ্ট্রায়ত্ত সংস্থায় বা যে কোনো সরকারি সংস্থায় অবসরের সময় সাব অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার/জুনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করলে তিনি সাব অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) পদে আবেদনের যোগ্য। আবেদনকারীকে অবসরপ্রাপ্ত কর্মচারী হতে হবে। বয়স হতে হবে ২০২৫ সালের ১ ডিসেম্বরের নিরিখে ৬৪ বছরের মধ্যে। অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার পদে মাসে বেতন মিলবে ২৮ হাজার টাকা করে। সাব অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার পদে মাসে বেতন মিলবে ২৫ হাজার টাকা করে। আবেদনকারীকে পেনশন পেমেন্ট অর্ডার জমা দিতে হবে। প্রাথমিকভাবে এক বছরের মেয়াদে নিয়োগ করা হবে। পরে কাজের দক্ষতার ভিত্তিতে নিয়োগের মেয়াদ বাড়ানো হবে।
কীভাবে করবেন আবেদন?
৩ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র ও নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র পেনশন পেমেন্ট অর্ডার সমেত সরাসরি গিয়ে ঝাড়গ্রামের অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতরের প্রোজেক্ট অফিসারের দফতরে জমা দিতে হবে। অথবা ইমেইল আইডি ([email protected]) মারফত আবেদন করা যাবে।




