Bengal Remarks: বাংলায় আইন চলে না! JDU-র সাংসদের মন্তব্যে গর্জে উঠল তৃণমূল
বাংলার নাম ভুল করে বিহার বলেন। বাঙালিদের “বাংলাদেশি” বলে দাগিয়ে দেন, বাজে ব্যবহার করেন। বাংলায় কথা বললেই জেলে বন্দি করেন, এমনকি দেশ থেকে বের করে দেন।
Truth Of Bengal: মঙ্গলবার সংসদে বাদল অধিবেশনে দাঁড়িয়ে বিহারের সাংসদ লালন সিং-এর মন্তব্যকে ঘিরে শুরু গয়েছে সোরগোল। এদিন বিহার সাংসদ বক্তব্য রাখার সময় স্পিকার ওম বিড়লাকে বলেন, “বাংলা (Bengal Remarks) একটি বিশেষ ধরনের রাজ্য, যেখানে কোনও কায়দা কানুন চলে না। সেখানে শুধু বাংলার কায়দা-কানুন চলে। ওখানে দেশের কায়দা কানুন চালান।” সেই মন্তব্যে গর্জে উঠেছে AITC।
AITC-র ফেসবুক পেজে বিহারের সাংসদের ভিডিয়ো পোস্ট করে লেখা, “সংসদে দাঁড়িয়ে জেডিইউ-এর সাংসদ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার সদস্য লালন সিং বললেন “বাংলা এক বিশেষ রাজ্য, যেখানে আইন চলে না”! এটা কীভাবে বলা যায়? বাংলা তো ভারতেরই একটা অঙ্গরাজ্য। বাংলাকে (Bengal Remarks) সম্মান করা উচিত, অপমান নয়। আপনারা গরিব মানুষের টাকা আটকে রাখেন। বাংলার সংস্কৃতি আর ধর্মীয় বিশ্বাসকে অপমান করেন। বাংলার নাম ভুল করে বিহার বলেন। বাঙালিদের “বাংলাদেশি” বলে দাগিয়ে দেন, বাজে ব্যবহার করেন। বাংলায় কথা বললেই জেলে বন্দি করেন, এমনকি দেশ থেকে বের করে দেন।”
[আরও পড়ুন: Teesta alert: পাহাড়ে ভারী বৃষ্টি, ফুলেফেঁপে উঠেছে তিস্তা নদী, জারি লাল সর্তকতা]
সেই সঙ্গে অল ইন্ডিয়া তৃণমূল-এর পেজের ওই পোস্টে লেখা হয়েছে, “হ্যাঁ, বাংলা (Bengal Remarks) বিশেষ ধরনের রাজ্য। কারণ, বাংলার শাসন ব্যবস্থা ভারতীয় সংবিধান অনুসারে চলে, বিজেপির অঙ্গুলি হেলনে চলে না; তাই আপনাদের এত গাত্রদাহ! বাংলা মাথা উঁচু করে চলে, বিজেপির ঘৃণ্য বিভেদের রাজনীতিকে প্রত্যাখান করেছে, ভবিষ্যতেও করবে।”






