রাজ্যের খবর

কালীপুজোর আগে স্বস্তি, মূর্তি গড়ার কাজে ফের হাসি ফিরেছে পুরুলিয়ার শিল্পীদের মুখে

নয়ন কুইরী, পুরুলিয়া: মনসা পুজো, বিশ্বকর্মা পুজো, এমনকি দুর্গাপুজোর সময়েও বৃষ্টি হয়েছিল। ফলে প্রতিমা তৈরি করতে মৃৎ শিল্পীদের বেশ বেগ পেতে হয়। প্রতিমা শুকোতে অনেকে বিকল্প পদ্ধতিও ব্যবহার করে

(Clay Art)। তবে আবহাওয়ার পরিবর্তনে কালীপুজোর আগে মৃৎ শিল্পীদের মুখে হাসি ফুটেছে।

আরও পড়ুনঃ অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ারদের জন্য সুখবর! ঝাড়গ্রামে সরকারি চাকরির সুযোগ

লক্ষ্মী পুজোর রেশ না কাটতে শুরু হয়ে গেল কালীপুজোর প্রস্তুতি। আর হাতে গোনা কয়েক দিন পরে রয়েছে দীপাবলি, আলোর উৎসব। পুজোর মেজাজে মৃৎ শিল্পীরা প্রতিমা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন। শিল্পীদের এমনি ব্যস্ততার ছবি ধরা পড়ল পুরুলিয়া শহরের নামোপাড়াতে। কালিপুজোর আগে জেলার অধিকাংশ মৃৎ শিল্পী জানান, ‘মনসা পুজো, বিশ্বকর্মা পুজো, দুর্গা পুজো সময়ে টানা বর্ষন হয়েছে। আর সেই সময় আমাদের কাছে বাধ সেজেছিলো বৃষ্টি। প্রতিমা শুকোতে আমাদের দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। শুকনো কাঠের মধ্যে আগুন জ্বালিয়ে, ফ্যানের বাতাস, গ্যাসের আগুন জ্বালিয়ে শুকিয়েছিলাম, অনেক সমস্যায় পড়েছিলাম। সময়মতো বিক্রি করতে পারিনি। আর সে সময় মাটি পাচ্ছিলাম না। প্রতিমা তৈরি করতে নানান সমস্যার মুখে পড়তে হয়েছিল’। (Clay Art)

চিত্র: নিজস্ব

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

তাঁরা আরও জানান, যেহেতু কালী পুজোর আগে এখনও বৃষ্টি হয়নি, দক্ষিনবঙ্গের আবহওয়া ঠিক রয়েছে, তাই প্রতিমা তৈরি করতে এখনও পর্যন্ত বাধার মুখে পড়তে হয়নি। মাটি ঠিক মতো পাওয়া যাচ্ছে। ঠিক সময়ে প্রতিমাতে মাটি দিয়ে রোদে শুকোতে দিতে পারছি। কোনো রকম বাধার মুখে পড়তে হয়নি। পাশাপাশি রাজা সূত্রধর নামে মৃৎ শিল্পী বলেন, ‘শুক্র শনিবারের মধ্যেই প্রতিমার সম্পূর্ন ভাবে সাজিয়ে তুলে বাজারে বিক্রি করতে পারবো’। (Clay Art)

দীর্ঘ বাধা বিপত্তি কাটানোর পর অবশেষে কালী পুজোর আগেই হাসি ফুটেছে। সব মিলিয়ে বলা যায় তারা নিশ্চিন্তে কাজ করতে পারছেন। (Clay Art)

Related Articles