চাকরি

নেট পাশ প্রার্থীদের জন্য সুখবর! দার্জিলিং হিল ইউনিভার্সিটিতে বড় নিয়োগের বিজ্ঞপ্তি

কারণ দার্জিলিং হিল ইউনিভার্সিটিতে ৫টি শূন্যপদে গেস্ট লেকচারার পদে নিয়োগ করা হবে।

Truth Of Bengal: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। দার্জিলিং হিল ইউনিভার্সিটিতে রয়েছে কাজের সুযোগ। নেট পরীক্ষায় পাশ করার পর শিক্ষকতার চাকরি খুঁজছেন? তাহলে আপনি আবেদন করতে পারেন। কারণ দার্জিলিং হিল ইউনিভার্সিটিতে ৫টি শূন্যপদে গেস্ট লেকচারার পদে নিয়োগ করা হবে।

মাস কমিউনিকেশন, নেপালি, রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি ও ইতিহাস বিভাগে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। ইউজিসি আয়োজিত নেট পরীক্ষায় পাশ করতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। ১৩ জানুয়ারির মধ্যে ডাকযোগে আবেদন করতে হবে। প্রতি মাসে সাম্মানিক মিলবে ৫০ হাজার টাকা করে।

এছাড়াও দার্জিলিং হিল ইউনিভার্সিটির উপাচার্যর দফতরে অফিসার অন স্পেশাল ডিউটি পদে নিয়োগ করা হবে। ১টি শূন্যপদ। আইন, ফিনান্স, কম্পিউটার সায়েন্স নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। উচ্চশিক্ষা দফতরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ডেটা ম্যানেজমেন্ট, ইনফরমেশন টেকনোলজি, ইনফাস্ট্রাকচার ম্যানেজমেন্ট, অর্ডিন্যান্স ও রেগুলেশনের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। প্রাথমিকভাবে ৩ বছরের চুক্তি। ১৩ জানুয়ারি ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে। তার আগে অনলাইনে আবেদনপত্রর সঙ্গে জীবনপঞ্জি, সরকারি সচিত্র পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সংক্রান্ত নথিপত্রর সেলফ অ্যাটেসটেড করা প্রতিলিপি ও ছবি পাঠাতে হবে। ২ হাজার টাকা আবেদনমূল্য জমা দিতে হবে।

Related Articles