চাকরি

বাঁকুড়া জেলা আদালতে ৯৯ শূন্যপদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন

Bankura District Court Recruitment 99 Vacancies

The Truth of bengal,Mou Basu: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমাঞ্চলের জেলা বাঁকুড়ার জেলা আদালতে ৯৯টি শূন্যপদে নিয়োগ করা হবে। ২৪ মে থেকে অনলাইনে আবেদন করা শুরু হয়েছে। ২৪ জুন মধ্যরাত পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। কোর্টের অফিশিয়াল ওয়েবসাইট মারফত অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র অনলাইনে পূরণ করতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। আবেদন মূল্য জমা দিতে হবে। আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, সিল বেলিফ, প্রসেস সার্ভার, গ্রুপ ডি (পিয়ন, নাইট গার্ড, ফরাস) পদে নিয়োগ করা হবে। আপার ডিভিশন ক্লার্ক পদে শূন্যপদ ৯, লোয়ার ডিভিশন ক্লার্ক পদে শূন্যপদ ৩৯, গ্রুপ ডি পদে শূন্যপদ ৩৯, সিল বেলিফ পদে শূন্যপদ ৩ আর প্রসেস সার্ভার পদে শূন্যপদ ৯টি। আবেদনের জন্য বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। আপার ডিভিশন ক্লার্ক পদে আবেদনের জন্য ন্যূনতম স্নাতক হতে হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে।

মাধ্যমিক পরীক্ষায় পাশ করলেই সিল বেলিফ, প্রসেস সার্ভার এবং অষ্টম শ্রেণি পাশ করলেই গ্রুপ ডি পদে আবেদন করা যাবে। আপার ডিভিশন ক্লার্ক পদের জন্য আবেদন মূল্য ৫০০ টাকা। লোয়ার ডিভিশন ক্লার্ক ও সিল বেলিফ পদে আবেদনের জন্য আবেদন মূল্য ৩০০ টাকা আর প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি পদে আবেদন মূল্য ২০০ টাকা। তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের আবেদন মূল্য লাগবে না।

Related Articles