চাকরি

Asansol Municipal Corporation: সাম্মানিক স্বাস্থ্যকর্মী পদে নিয়োগ করবে আসানসোল পুর নিগম, কীভাবে করবেন আবেদন?

৪ জুলাই থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে। ২৬ জুলাই বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আসানসোল পুর নিগমের অফিশিয়াল ওয়েবসাইট (https://amc.wb.gov.in) মারফত আবেদন করা যাবে।

Truth of Bengal: পশ্চিমাঞ্চলের জেলা পশ্চিম বর্ধমানের আসানসোলের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। আসানসোল পুর নিগম অনারারি হেলথ ওয়ার্কার বা সাম্মানিক স্বাস্থ্যকর্মী পদে নিয়োগ করবে। মোট শূন্যপদ ৩০। আসানসোল জোনে ২৫ আর কুলটি জোনে মোট শূন্যপদ ৫। ৪ জুলাই থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে। ২৬ জুলাই বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আসানসোল পুর নিগমের অফিশিয়াল ওয়েবসাইট (https://amc.wb.gov.in) মারফত আবেদন করা যাবে। অনলাইন পদ্ধতি মারফতই আবেদন গ্রাহ্য। আর কোনো ভাবে আবেদন করা যাবে না। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে। আসানসোল বা কুলটি জোনের স্থায়ী বাসিন্দা হতে হবে (Asansol Municipal Corporation)।

আরও পড়ুন: BJP: বিজেপির ডাকা বনধে ‘দাদাগিরি’, শুভেন্দু-র ‘উস্কানিমূলক’ মন্তব্য

পুরোপুরি স্বেচ্ছাসেবকের কাজ। মাসে ৫২৫০ টাকা করে সাম্মানিক ভাতা মিলবে। তবে কোনো ভাবেই সাম্মানিক স্বাস্থ্যকর্মী সরকারি কর্মচারী বলে নিযুক্ত হবেন না। প্রাথমিক ভাবে ১ বছরের জন্য নিয়োগ করা হবে। পরে কাজের দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। ২০২৫ সালের ১ জানুয়ারির নিরিখে সাধারণ চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ৩০-৪০ বছরের মধ্যে। তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ২২-৪০ বছরের মধ্যে। বয়সের প্রমাণপত্র হিসাবে জন্ম শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে। কমপক্ষে মাধ্যমিক পরীক্ষা পাশ করতে হবে। উচ্চশিক্ষিতরাও আবেদনের যোগ্য। তবে শুধু মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরই বিবেচনা করা হবে। মার্কশিট স্ক্যান করে আপলোড করতে হবে (Asansol Municipal Corporation)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

এছাড়াও নিজের ভোটার কার্ড /রেশন কার্ড/ আধার কার্ড /সাংসদ, বিধায়ক, পুর নিগমের মেয়র বা চেয়ারম্যান, কাউন্সিলর বা এসডিও’র জারি করা রেসিডেন্সিয়াল শংসাপত্র আপলোড করতে হবে। বিবাহিত নারীদের বিয়ের শংসাপত্র /ভোটার কার্ড/ রেশন কার্ড /আধার কার্ড যেখানে স্বামীর নাম রয়েছে অথবা বিধবা চাকরিপ্রার্থীদের স্বামীর মৃত্যুর শংসাপত্র বা বিবাহ বিচ্ছিন্ন মহিলাদের আদালতের দেওয়া বিবাহ বিচ্ছেদের শংসাপত্র আপলোড করতে হবে। যোগ্য চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হবে। মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও ইন্টারভিউয়ের স্কোরের ভিত্তিতে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। আগস্টে সম্ভাব্য ইন্টারভিউ হতে পারে। চাকরির প্রশিক্ষণ বাধ্যতামূলক। ইন্টারভিউয়ের সময় সমস্ত প্রয়োজনীয় নথিপত্র আসল ও প্রতিলিপি আনতে হবে। একজন আবেদনকারী একবারই আবেদন করতে পারেন (Asansol Municipal Corporation)।

Related Articles