BJP: বিজেপির ডাকা বনধে ‘দাদাগিরি’, শুভেন্দু-র ‘উস্কানিমূলক’ মন্তব্য
জুড়ির এই ঘটনাকে হাতিয়ার করে ময়দানে নেমেছে বিজেপি।
Truth of Bengal: শুক্রবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে বছর তেইশের সুজিত দাস এবং পঁয়ষট্টি বছর বয়সি চন্দ্র পাইকের মৃত্যু হয়। সুজিত পূর্ব ভাঙনমারি গ্রামের বাসিন্দা। চন্দ্র পাইক- ঝাঁটিহারি বাসিন্দা। জোড়া মৃত্যু নিয়ে বিতর্ক। খেজুড়ির এই ঘটনাকে হাতিয়ার করে ময়দানে নেমেছে বিজেপি। পুলিশ বলছে,বিদ্যুত্ স্পৃষ্ট হয়ে তাঁদের মৃত্যু হয়েছে। (BJP)
[আরও পড়ুনঃ Trending Careers: প্রয়োজন নেই IIT বা NEET! এই ৫টি শীর্ষ ট্রেন্ডিং কেরিয়ারের বিষয়ে জানেন?]
স্থানীয় মানুষও সেকথা তুলে ধরলেও কিছুতেই বিজেপি তা মানতে নারাজ। স্থানীয়রা দাবি করে, অনুষ্ঠানস্থলের কাছে একটি হ্যালোজেন লাইট খুলে পড়ায় বিপদ হয়। যার জেরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দুজনের। তবে শুভেন্দু অধিকারী তা মানতে নারাজ। প্রতিবাদে সোমবার খেজুড়িতে বনধের ডাক দিয়েছে বিজেপি নেতৃত্ব। (BJP)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
শমীক ভট্টাচার্যের বহুত্ববাদী রাজনীতি না,শুভেন্দু অধিকারীর মেরুকরণের রাজনীতি,কোনটা আসল ? এই প্রশ্ন তুল ছে তৃণমূল। দলে কোণঠাসা হয়েই এভাবে বিরোধী দলনেতা কণ্ঠ ছাড়ছেন বলেও কটাক্ষ করছে তৃণমূল কংগ্রেস। জনজীবন ব্যাহত করে গাজোয়ারি রাজনীতিতে ক্ষুব্ধ খেজুরির একাংশের মানুষ। (BJP)






