আন্তর্জাতিক

Patriot Pledge: পুতিনকে শায়েস্তা করতে বড় ঘোষণা ট্রাম্পের, ইউক্রেনকে দেওয়া হবে ‘প্যাট্রিয়ট মিসাইল’

Trump announces US will send Patriot air‑defense systems to Ukraine, paid for by EU

Truth Of Bengal: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এবার কি আসতে চলেছে নতুন এক মোড়? যে পথে হাঁটছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাতে এমনটাই ইঙ্গিত মিলছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলানস্কির সঙ্গে যাবতীয় তিক্ততা কাটিয়ে তাঁর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন রিপাবলিকান নেতা(Patriot Pledge)। পুতিনদের আক্রমণের যোগ্য জবাব দিতে এবার ট্রাম্প ইউক্রেনকে শক্তিশালী ‘প্যাট্রিয়ট মিসাইল’ দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই একের পর এক কঠিন সিদ্ধান্ত নিয়ে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। জাতীয় হোক কি আন্তর্জাতিক রাজনীতি, সবেতেই তিনি করে চলেছেন দাদাগিরি। এক কথায় বলতে গেলে, এই মুহূর্তে তিনি গোটা বিশ্বকে নাচাচ্ছেন নিজের হুকুমে। যেকোনো যুদ্ধে মধ্যস্থতা করে তিনি যুদ্ধবিরতি ঘোষণা করাতে বাধ্য করছেন। শুধু তাই নয়, বলা বাহুল্য, যেমন সিদ্ধান্ত নিয়ে চলেছেন তিনি, তাতে জটিল হয়ে যাচ্ছে আমেরিকার সঙ্গে দুই যুদ্ধ কবলিত দেশের আন্তর্জাতিক রাজনৈতিক সমীকরণ।

[আরও পড়ুনঃ BJP: বিজেপির ডাকা বনধে ‘দাদাগিরি’, শুভেন্দু-র ‘উস্কানিমূলক’ মন্তব্য]

রাশিয়া ও ইউক্রেনের ক্ষেত্রেও ঠিক একই কাজ করে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার পর থেকেই তিনি উঠেপড়ে লেগেছেন এই যুদ্ধ থামাতে(Patriot Pledge)। এক পর্যায়ে তিনি রীতিমতো খারাপ ব্যবহার করেছিলেন ইউক্রেন রাষ্ট্রপতি ভ্লদিমির জেলানস্কির সঙ্গে, যা প্রকাশ্যে আসতেই ক্ষুব্ধ হয়েছিলেন অনেকে এবং এই আচরণের তীব্র নিন্দা করেছিলেন। তখন বহু দেশই আমেরিকাকে কটাক্ষ করেছিলেন।এবার সেই জেলানস্কির পাশে দাঁড়ালেন ট্রাম্প। শুধু তাই নয়, একহাত নিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও। একাধিকবার ফোনালাপ করা সত্ত্বেও যখন পুতিন হামলা না থামিয়ে, আরো তার ঝাঁজ বাড়িয়ে চলেছেন, তা দেখে ক্ষুব্ধ হয়েছেন রিপাবলিকান নেতা। সম্প্রতি একটি সাংবাদিক বৈঠক করেও এই ব্যাপারে নিজের বক্তব্য রেখেছিলেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন যে তিনি অনেক চেষ্টা করেছিলেন দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি করানোর, কিন্তু পুতিনের হামলা মানসিকতায় কোন পরিবর্তন আসেনি এবং তিনি এতে বেশ হতাশ হয়েছেন।

FB POST: https://www.facebook.com/truthofbengal

এবার এই চলতি যুদ্ধ পরিস্থিতিতে বড় বার্তা দিলেন ট্রাম্প। তিনি স্পষ্ট বুঝিয়ে দিলেন যে আমেরিকা ইউরেনের পাশে রয়েছে(Patriot Pledge)। রবিবার মেরিল্যান্ডের জয়েন্ট বেস থেকে তিনি সাংবাদিকদের জানিয়ে দেন এই ঘোষণার কথা। ট্রাম্প বলেন, “সকলকে বেশ অবাক করে দিয়েছেন পুতিন। দিনের বেলা উনি বেশ ভালো কথা বলেন কিন্তু রাত হলেই হামলা চালান। এটা একেবারেই করা উচিত হয়নি। ভালো চোখে এটাকে আমি নিচ্ছি না। আমরা এবার ইউক্রেনকে প্যাট্রিয়ট মিসাইল দেবো রাশিয়ার হামলার মোকাবিলা করতে।”