আন্তর্জাতিক

US-Japan: বড় বাণিজ্য চুক্তি জাপান-আমেরিকার, অজস্র কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি ট্রাম্পের

The United States has announced a major trade deal with Japan, with President Donald Trump highlighting $55 billion investments and expanded trade in vehicles.

Truth Of Bengal: জাপানের সঙ্গে বড় বাণিজ্য চুক্তি ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র (US-Japan)। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথ থেকে এই বিষয়ে বিস্তারিত তথ্য দিলেন সেই দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান নেতা দাবি করলেন যে এই চুক্তিটি এই সময়ের সবচেয়ে বড় চুক্তি। শুধু তাই নয়, এর সঙ্গে তিনি এটাও স্পষ্ট করে দিলেন যে জাপানের সঙ্গে সুসম্পর্ক অব্যাহত রাখবে আমেরিকা। তবে বাণিজ্য চুক্তি হলেও ১৫ শতাংশ শুল্ক থেকে রেহাই পাবে না তারা।

[আরও পড়ুন: Dilip Ghosh: ‘জয় শ্রীরাম বলব, দুর্গা-কালীর নামও নেব’, রামনাম বিতর্কে সরব দিলীপ]

মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই রীতিমতো ছড়ি ঘোরাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। রাষ্ট্রপতির সিংহাসনে বসার পর যেভাবে তিনি একের পর এক কড়া সিদ্ধান্ত নিয়ে চলেছেন, তা একপ্রকার আতঙ্কিত করেছে আমেরিকা (US-Japan) সহ অন্যান্য দেশগুলিকে। সম্প্রতি, ব্রিকস সামিটে অংশগ্রহণকারী দেশগুলির উপর তাঁর শুল্ক বোমা ফেলা একেবারে হইচই ফেলে দিয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে। এমনকি ভয়তে রয়েছে নয়াদিল্লিও। যেকোনো মুহূর্তে এই বোমা তাদের উপরও আছড়ে পড়তে পারে, সেই আশঙ্কায় দিন কাটাচ্ছে তারা।

[আরও পড়ুন: Zodiac Predictions: কার ভাগ্যে ধনলাভ, আর কার জীবনে সতর্কতার সংকেত? জানুন আজকের বিস্তারিত রাশিফল]

এই আবহাওয়ায় এবার জাপানের সঙ্গে বড় বাণিজ্য চুক্তি ঘোষণা করল আমেরিকা (US-Japan)। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এই ঘোষণাটি করেন। তিনি লেখেন, “এই সময়ের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি আমরা করলাম জাপানের সঙ্গে। মার্কিন যুক্তরাষ্ট্র মুনাফা পাবে ৯০% এবং আমার নির্দেশে জাপান আমাদের দেশে ৫৫ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে। অজস্র কর্মসংস্থান তৈরি হবে, যা আগে কোনদিন হয়নি। জাপান বাণিজ্য খুলে দেবে গাড়ি, ট্রাক, চাল ও অন্যান্য কৃষি পণ্য নিয়ে। জাপানের সঙ্গে আমরা চিরকাল সুসম্পর্ক অব্যাহত রাখব।”

Related Articles