রাজ্যের খবর

Bengal Rainfall: আসছে নিম্নচাপ! দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস, আর্দ্রতাজনিত অস্বস্তির অবসান?

Bengal braces for heavy rain as a low-pressure forms over Bay of Bengal. Kolkata & South Bengal may get relief from heat and humidity. Yellow alert issued.

Truth of Bengal: দক্ষিণবঙ্গজুড়ে চামড়া পোড়ানো রোদ আর আর্দ্রতাজনিত অস্বস্তি তীব্র আকার নিয়েছে। কলকাতা সহ আশেপাশের জেলাগুলির মানুষ গত কয়েক দিন ধরে প্রবল অস্বস্তিতে ভুগছেন। তবে বুধবার থেকে পরিস্থিতির পরিবর্তনের সম্ভাবনা রয়েছে(Bengal Rainfall)। আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরের উত্তর অংশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। তার জেরেই রাজ্যের বহু এলাকায় বৃষ্টি নামার সম্ভাবনা প্রবল।

[আরও পড়ুনঃ US-Japan: বড় বাণিজ্য চুক্তি জাপান-আমেরিকার, অজস্র কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি ট্রাম্পের]

আবহাওয়াবিদদের মতে, দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হতে চলেছে মৌসুমি অক্ষরেখা। ফলে উপকূলবর্তী জেলা সহ কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে(Bengal Rainfall)। ২১ ও ২২ জুলাই টানা ৪৮ ঘণ্টা শহরে এক ফোঁটা বৃষ্টিও পড়েনি। ১০ জুনের পর এই প্রথমবার এমনটা হল। বৃষ্টি না থাকলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এতটাই বেশি যে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠেছে।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

আজ বুধবার বিকেল থেকেই পরিস্থিতি বদলাতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস(Bengal Rainfall)। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ২৫ থেকে ২৮ জুলাই পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে ওই এলাকাগুলিতে হলুদ সতর্কতা  জারি করা হয়েছে। সপ্তাহের দ্বিতীয়ার্ধে দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টিতে কিছুটা রেহাই মিলতে পারে বলে আশাবাদী আবহবিদরা।

Related Articles