আন্তর্জাতিক

Trump Tariffs on China: সি জিনপিংয়ের সাক্ষাতের আগেই চীন পণ্যে ১০০% শুল্ক চাপালেন ট্রাম্প!

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করলেন যে ১০০ শতাংশ শুল্ক চাপানো হয়েছে চিনের পণ্যের উপর।

Truth of Bengal: আন্তর্জাতিক রাজনীতিতে ফের চাঞ্চল্যকর মোড়! পরের মাসেই ট্রাম্পের সাক্ষাৎ করার কথা চিনের প্রেসিডেন্ট সি জিংপিংয়ের সঙ্গে। কিন্তু তার আগেই তিনি নিলেন কড়া পদক্ষেপ তাদের বিরুদ্ধে। কী সেই পদক্ষেপ? শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করলেন যে ১০০ শতাংশ শুল্ক চাপানো হয়েছে চিনের পণ্যের উপর। যদিও কি কারণে এমন সিদ্ধান্ত, তাও জানিয়ে দেওয়া হয়েছে ট্রাম্পের তরফ থেকে (Trump Tariffs on China)।

‘ট্রুথ সোশ্যাল’ থেকে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন যে বেজিংয়ের তরফ থেকে খুবই আক্রমণাত্মক অবস্থান নেওয়া হয়েছে বাণিজ্যের ক্ষেত্রে। চিনের বিরুদ্ধে এমন অভিযোগ জানানোর পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প তাদের সতর্ক করেন। এখানেই শেষ নয়, এর সঙ্গে রিপাবলিকান নেতা এটাও পরিষ্কার করে দেন যে যুক্তরাষ্ট্রের তরফ থেকেও একইভাবে তাদের প্রতিক্রিয়া জানানো হবে এক্ষেত্রে (Trump Tariffs on China)।

ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক চাপানো হবে সমস্ত চিনা পণ্যের আমদানির উপর আগামী ১ নভেম্বর থেকে। তবে শুধু তাই নয়, এর সঙ্গে তিনি কঠোর রপ্তানি নিয়ন্ত্রণ চাপানোর কথাও বলেছেন আমেরিকায় তৈরি গুরুত্বপূর্ণ সফটওয়্যারের উপর। ওয়াকিবহাল মহলের মতে ট্রাম্পের ট্যারিফ নীতি ইতিমধ্যেই চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি করেছে আন্তর্জাতিক রাজনীতিতে। তার উপর এই ঘোষণা বিশ্বের দুই লার্জেস্ট ইকোনোমির মধ্যে তোলপাড় সৃষ্টি করতে পারে। এখানেও পরিস্থিতিতে দেখার যে আগামীদিনে দুই দেশের সম্পর্ক কোন পথে যায় (Trump Tariffs on China)।

Related Articles