আন্তর্জাতিক

Trump Mediation: আবারও ভারত-পাক যুদ্ধবিরতির কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের

ডাচ শহর দ্য হেগে একটি ন্যাটো বৈঠকে যোগ দিয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “যুদ্ধ থামাতে আমাকে একাধিকবার ফোন করতে হয়েছিল।

Truth of Bengal: নতুন করে বিতর্কের কেন্দ্রে মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফের তিনি দাবি করলেন, ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক যুদ্ধবিরতির পিছনে তাঁরই কূটনৈতিক ভূমিকা রয়েছে। ডাচ শহর দ্য হেগে একটি ন্যাটো বৈঠকে যোগ দিয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “যুদ্ধ থামাতে আমাকে একাধিকবার ফোন করতে হয়েছিল। আমি দু’পক্ষকেই স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম, যদি যুদ্ধ বন্ধ না হয়, তাহলে আমেরিকা তাদের সঙ্গে কোনও বাণিজ্যচুক্তি করবে না (Trump Mediation)।”

আরও পড়ুনঃ Himachal Floods: হিমাচলে বৃষ্টির জেরে হড়পা বানে আটকে ২০০০ পর্যটক

ঘটনার সূত্রপাত পহেলগাঁওয়ে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের হাতে ভারতীয় পর্যটকদের হত্যার ঘটনায়। তার পাল্টা জবাব হিসেবে ভারতীয় সেনা চালায় ‘অপারেশন সিঁদুর’। অপারেশনে পাকিস্তানের একাধিক বায়ুসেনা ঘাঁটি ধ্বংস করা হয়, নিহত হয় একাধিক জঙ্গি ও পাক সেনা। একইসঙ্গে বাতিল করা হয় বহু পুরনো সিন্ধু জল চুক্তিও। যুদ্ধ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও পরে ভারতের পক্ষ থেকেই যুদ্ধবিরতির ঘোষণা করা হয়। এই যুদ্ধবিরতির পিছনে নিজের ভূমিকার কথা আবারও জোর দিয়ে বললেন ট্রাম্প। তাঁর দাবি, ভারত ও পাকিস্তানের নেতাদের সঙ্গে একাধিকবার ফোনে কথা বলেন তিনি। বলেন, “তাঁরা যদি নিজেদের মধ্যে যুদ্ধ করে চলেন, তবে মার্কিন যুক্তরাষ্ট্র কোনও বাণিজ্যচুক্তিতে যাব না (Trump Mediation)।”

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

তবে এখানেই থেমে থাকেননি তিনি। দুই দেশের শীর্ষ নেতাদেরও প্রশংসা করেন ট্রাম্প। বলেন, “গত সপ্তাহে আমি পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে দেখা করেছি। তিনি খুব ভাল মানুষ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আমার খুব ভালো বন্ধু, ভদ্র মানুষ। তাঁরা দু’জনেই শান্তি এবং বাণিজ্যের পক্ষে।” তবে ডোনাল্ড ট্রাম্পের এই দাবি নতুন নয়। এর আগেও তিনি বারবার একই দাবি করেছেন যে, তাঁর মধ্যস্থতায়ই যুদ্ধ থেমেছে। কিন্তু ভারত সরকার একাধিকবার সাফ জানিয়ে দিয়েছে, এই যুদ্ধবিরতিতে ট্রাম্প বা আমেরিকার কোনও ভূমিকা নেই। সম্পূর্ণটাই ভারত সরকারের কূটনৈতিক সিদ্ধান্তে হয়েছে। ট্রাম্প অবশ্য পরে দাবি পাল্টে বলেন, দুই “বুদ্ধিমান নেতা” নিজেদের ভবিষ্যতের কথা ভেবেই যুদ্ধ থামানোর সিদ্ধান্ত নিয়েছেন (Trump Mediation)।

Related Articles