রাজ্যের খবর
Jagannath Celebration: শুক্রবার আড়াইটা থেকে দীঘায় রথযাত্রা
The seaside town of Digha witnesses its first-ever Rath Yatra at the newly inaugurated Jagannath Dham.
জয় চক্রবর্তী: শুক্রবার প্রথমবারের জন্য দীঘায় রথযাত্রা অনুষ্ঠিত হবে (Jagannath Celebration)। এই দিন দুপুর আড়াইটা থেকে রথযাত্রা শুরু হচ্ছে। তার আগে সকাল বেলা থেকেই পূজো অর্চনা শুরু হবে। রথযাত্রার পুরো অনুষ্ঠানেই মধ্যমণি হিসেবে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
[আরও পড়ুন: Himachal Floods: হিমাচলে বৃষ্টির জেরে হড়পা বানে আটকে ২০০০ পর্যটক]
রথযাত্রার অনুষ্ঠান সূচি(Jagannath Celebration)
————————-
সকাল ৯টা : দিঘার জগন্নাথ মন্দিরে পুজো অর্চনা শুরু হবে
সকাল ৯:৩০ মিঃ: সাধারণ মানুষ রথ দর্শন করতে পারবেন
দুপুর ২টো : ভগবান জগন্নাথ কে আরতি
দুপুর ২:৩০ মিঃ : রথযাত্রা শুরু
বিকেল ৪ টে: রথ মাসির বাড়িতে যাবে





