আন্তর্জাতিক

পদার্থবিজ্ঞানে নোবেল তিন বিজ্ঞানীর, কোন গবেষণায় পেলেন এই পুরস্কার?

তাঁরা ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনার বা প্রায় ১.১৭ মিলিয়ন ডলার ভাগাভাগি করবেন।

Truth Of Bengal: মঙ্গলবার সুইডেনে পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার পেলেন তিন জন। কোয়ান্টাম মেকানিকস এবং বৈদ্যুতিক সার্কিটে কাজের জন্য জন ক্লার্ক, মিশেল এইচ. ডেভোরেট এবং জন এম. মার্টিনিস নোবেল পেয়েছে। তাঁরা ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনার বা প্রায় ১.১৭ মিলিয়ন ডলার ভাগাভাগি করবেন।

কেন তাঁরা পুরস্কার পেলেন?

এই তিনজন বিজ্ঞানী ১৯৮৪ এবং ১৯৮৫ সালে বৈদ্যুতিক সার্কিট নিয়ে পরিচালিত এক ধারাবাহিক পরীক্ষার জন্য স্বীকৃতি পেয়েছেন। এই পরীক্ষায় দেখা যায়, “টানেলিং” নামে একটি কোয়ান্টাম মেকানিক্যাল প্রক্রিয়া- যেখানে কণিকা সরাসরি একটি বাধা পেরিয়ে চলে, পূর্বের ধারণার চেয়ে বড় আকারে ঘটতে পারে।

তাদের গবেষণা দেখিয়েছে যে, এই টানেলিং প্রক্রিয়া এবং কোয়ান্টাইজড এনার্জি লেভেল এমন একটি সিস্টেমে ঘটতে পারে যা “হাতের মধ্যে ধরে রাখা যায়।”

পদার্থবিজ্ঞানের নোবেল কমিটির চেয়ারম্যান ওলে এরিকসন বলেন, “কোয়ান্টাম মেকানিকস সব ডিজিটাল প্রযুক্তির ভিত্তি।” বিজয়ীদের পরীক্ষা নতুন প্রযুক্তির উন্নয়নের ভিত্তি স্থাপনে সহায়ক হয়েছে, যা এই নীতিগুলির ওপর নির্ভর করে।