চাকরি

IIT Recruitment: আইআইটি খড়গপুরে উচ্চ বেতনে ল’ অফিসার ও রেজিস্ট্রার নিয়োগ

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, ল' অফিসার পদে আবেদনের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইনে এলএলবি ডিগ্রি এবং কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে

Truth of Bengal: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। আইআইটি খড়গপুরের অফিশিয়াল ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। বিভিন্ন শূন্যপদে ল’ অফিসার, অ্যাসিসট্যান্ট রেজিস্ট্রার ও অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৬। যে কোনো ভারতীয় নাগরিক ২১ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন অফিশিয়াল ওয়েবসাইট (www.iitkgp.ac.in) মারফত। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, ল’ অফিসার পদে আবেদনের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইনে এলএলবি ডিগ্রি এবং কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে (IIT Recruitment)।

বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। মাসে বেতন মিলবে ৫৬,১০০-১,৭৭,৫০০ টাকা। অ্যাসিসট্যান্ট রেজিস্ট্রার পদে আবেদনের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি এবং কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। মাসে বেতন মিলবে ৫৬,১০০-১,৭৭,৫০০ টাকা। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে আবেদনের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি এবং কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে (IIT Recruitment)।

মাসে বেতন মিলবে ৫৬,১০০-১,৭৭,৫০০ টাকা। সঠিক ইমেইল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড মারফত ১ হাজার টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং দক্ষতার মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে (IIT Recruitment)।

Related Articles