রাজ্যের খবর

উত্তরবঙ্গে দুর্যোগের পর অবশেষে আবহাওয়ার বদল

 মঙ্গলবার সকাল থেকে ভারী বৃষ্টি না হলে ও কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে।

Truth Of Bengal: একটানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। টানা বৃষ্টিতে বহু মানুষের ক্ষতি হয়েছে। ভুটান থেকে নেমে আসা জলে প্লাবিত উত্তরবঙ্গের একাধিক এলাকা। জলের তোড়ে সেখানে ভেঙেছে সেতু, ঘরবাড়ি। মৃত্যু হয়েছে অনেক জনের। তবে সোমবার সকাল থেকে উত্তরবঙ্গের আবহাওয়া বদলেছে।

মঙ্গলবার সকাল থেকে ভারী বৃষ্টি না হলে ও কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। কোথাও রোদ ঝলমলে পরিবেশ, কোথাও আবার আংশিক মেঘলা আকাশ রয়েছে। হাওয়া অফিসের তরফ থেকে  জানানো হয়েছে, এই মুহূর্তে উত্তর-পূর্ব বিহারে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর-পূর্ব অসমেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত। যার কারণে উত্তরবঙ্গে নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।  সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।  বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টি কম থাকবে দক্ষিণবঙ্গে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি হয়নি। রোদের দেখা পাওয়া গিয়েছে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.০ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৮২ থেকে ৯৫ শতাংশ।

Related Articles