যাত্রীসহ বিমানের জরুরি অবতরণ ফ্রান্সে, মানব পাচার রুখতেই বিমান আটক
The plane with passengers made an emergency landing in France, the plane was detained to prevent human trafficking

The Truth Of Bengal: সংযুক্ত আরব আমিরশাহী থেকে নিকারাগুয়াগামী একটি বিমানকে জরুরি অবতরণ করানো হয় ফ্রান্সের বিমানবন্দরে। সূত্রের খবর, ওই বিমানে ৩০৩ জনেরও বেশি ভারতীয় ছিল। মানব পাচার রুখতেই বিমানটিকে আটক করা হয় বলে খবর। ঘটনার তদন্তভার নেয় ফ্রান্সের সংগঠিত অপরাধ বিরোধী শাখা।
বিমানে মানব পাচার করার চেষ্টা হচ্ছিল বলে অভিযোগ। সেই বিমানেই ৩০০ জন ভারতীয়ের উপস্থিতি। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বিমানটি আটক করা হয়। প্রথমে এই খবর জানানো হয় ভারতীয় দূতাবাসে। ইতিমধ্যাই এই ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দূতাবাস কর্তৃপক্ষ। সূত্রের খবর, সংযুক্ত আরব আমিরশাহী থেকে আসছিল বিমানটি। প্রসঙ্গত, বিমানটির গন্তব্য ছিল নিকারাগুয়া। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই বিমানটিকে ভ্র্যাট্রি বিমানবন্দরে নামানো হয়। যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করানো হলেও বিমানটিকে মানব পাচার সন্দেহে আটকে দেওয়া হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্তভার নিয়েছে ফ্রান্সের সংগঠিত অপরাধ বিরোধী শাখা। তবে ওই যাত্রীদের বারতে ফেরানো হবে কিনা, সে বিষয়ে এখনও খবর পাওয়া যায়নি।
ফ্রান্সের ভারতীয় দূতাবাসের তরফে এক্সে বিবৃতিতে বলা হয়, ফরাসি বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় – দুবাই থেকে নিকারাগুয়াগামী বিমানকে আটক করা হয় ফরাসি বিমানবন্দরে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে দূতাবাসের দল পৌঁছয়। বিমানটিতে ৩০৩ জন যাত্রী থাকার কথা স্পষ্ট করেন তারা। অন্যদিকে এই বিমানের জরুরি অবতরণের কারণ যাত্রীদের যাতে কোনও রকমভাবে সমস্যায় পড়তে না হয়, নজর রাখা হচ্ছে সেদিকেও। ইতিমধ্যেই ২ জনকে হেফাজতেও নেওয়ার খবর সামনে আসছে।
Free Access






