ফের রক্তাক্ত ফ্রান্স! পথচারিদের পিষে দিল জঙ্গি
সকাল ৯টার দিকে পথচারী এবং সাইকেল আরোহীদের উপর গাড়ি চালানো হয়।
Truth Of Bengal: আবারও রক্তস্নাত ফ্রান্স। বুধবার ফ্রান্সের ওলেরনে এক ব্যক্তি পথচারীদের উপর গাড়ি চালান। ঘটনার পর তিনি ‘আল্লাহু আকবর’ স্লোগান দিতে শোনা যায়। এই ঘটনায় অন্তত ১০ জন আহত হন। পুলিশ ৩৫ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে।
জানা গিয়েছে, বুধবার সকালে আটলান্টিকের ধারে ওলেরনে এই ঘটনা ঘটে। সকাল ৯টার দিকে পথচারী এবং সাইকেল আরোহীদের উপর গাড়ি চালানো হয়। গাড়িটি পরে রাস্তার ধারে উলটে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গাড়ির মধ্যে থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে। এই সময় তিনি ধর্মীয় স্লোগান দিতে থাকেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গ্রেপ্তারের সময়ও তিনি ‘আল্লাহু আকবর’ স্লোগান দিচ্ছিলেন।
পুলিশ তদন্ত করছে ওই ব্যক্তির কোনও জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগ আছে কি না। জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তি লা কোটিনিয়ের গ্রামের বাসিন্দা। বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছে, এর আগে তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং মাদক সংক্রান্ত অপরাধের জন্যও পুলিশি নজরে এসেছেন।






