আন্তর্জাতিকদেশ

জল বন্টন নিয়ে কেন্দ্রের দাবি খারিজ রাজ্যের, মোদি সরকার আলোচনা করেনি, স্পষ্ট করলেন আলাপন

State rejects Centre's demand on water distribution, Modi government did not negotiate, Alapan clarified

The Truth Of Bengal : বাংলাদেশের সঙ্গে গঙ্গা ও তিস্তার জল বন্টন চুক্তির সময় পশ্চিমবঙ্গকে জানানো হয়নি বলে অভিযোগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কেন্দ্রকে কড়া বার্তা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন। এই অবস্থায় কেন্দ্রীয় সরকার দাবি করে যে, বাংলাদেশের সঙ্গে গঙ্গা ও তিস্তার জল বন্টন চুক্তি নিয়ে রাজ্যকে অবগত করানো হয়।সেই দাবি খারিজ করলেন মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়।মঙ্গলবার নবান্নে একথা জানান তিনি। এই জল বন্টন চুক্তি নিয়ে আলোচনা করার জন্য ২০২৩সালে  জলশক্তি মন্ত্রক একটি ১২ সদস্যের টেকনিক্যাল কমিটি গঠন করে। তাতে পশ্চিমবঙ্গ সরকারের চিফ ইঞ্জিনিয়ারকে রাখা হয়েছিল।

গত ১১ জুন সেই কমিটি কেন্দ্রীয় জল কমিশনকে তাদের রিপোর্ট দেয়,যা জলশক্তি মন্ত্রকে জমা পড়ে। কিন্তু সেখানে কয়েকটি পদ্ধতিগত খুঁটিনাটি ছাড়া রাজ্যের মত নেওয়া হয়নি  বলে জানিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রী রবিবার   চিঠি দিয়ে  প্রধানমন্ত্রীকে জলবণ্টন নিয়ে যেসব গুরুত্বপূর্ণ সমস্যার কথা তুলে ধরেছেন সেসবের কিছুই জলশক্তি মন্ত্রকের নজরে ছিল না বলেও উল্লেখ করেছেন তিনি।মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় আরও স্পষ্ট করেছেন,জল চুক্তি সম্পর্কে রাজ্য সরকারকে কোনও কিছুই জানায়নি কেন্দ্র।কেন্দ্র ও রাজ্যে নীতি নির্ধারক কোনও কমিটিতেই ভারত-বাংলাদেশ জলচুক্তি নিয়ে কোনও কথা বা আলোচনা হয়নি বলেও দাবি করেন তিনি।

এবিষয়ে তুলে ধরতে গিয়ে তিনি আরও ব্যাখা দেন, মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক লেখা চিঠিতে লেখেন। সেই চিঠিতে উল্লেখ করা হয়েছিল যেভাবে উত্তর ও মধ্যবঙ্গ থেকে যে সমস্ত নদী বাংলাদেশে যায়, এবং নদীর জলবণ্টন সংক্রান্ত গুচ্ছ সমস্যা তুলে ধরা হয়েছে।  ২৪ জুন লেখা চিঠির আগে ২০২২ সালের ১৭ নভেম্বর, ওই বছরেরই ২১ ফেব্রুয়ারি এবং তারও আগে ২০১৭ সালের ২৫ মে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সবকটি চিঠিতে মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীকে লিখেছিলেন, ভারত-বাংলাদেশ জলবণ্টন বহু বছরের একটি বিষয়, যার উপরে নির্ভর করে কোটি কোটি মানুষের জল পাওয়ার ইস্যু জ়ড়িয়ে রয়েছে। এর উপর নির্ভর গঙ্গার ভাঙনজনিত সমস্যাবলি রয়েছে। এছাড়াও এর উপর নির্ভর করে আমাদের কৃষি, সেচ, পানীয় জল প্রভূত বিষয়, তা এই রিপোর্টে বিন্দুবিসর্গ নেই বলে জানান আলাপন বন্দ্যোপাধ্যায়। সব চেয়ে গুরুত্বপূর্ণ কথা হল, জলশক্তি মন্ত্রক এই কমিটির রিপোর্ট পাওয়ার পর পশ্চিমবঙ্গ সরকারকে কোনও চিঠি দেয়নি, কোনও যোগাযোগ করেনি, কোনও আলোচনাও করেনি বলে স্পষ্ট করেছেন আলাপন বন্দ্যোপাধ্যায়।

Related Articles