Puja Abroad: সিডনিতে প্রবাসী বাঙালিদের পুজোয় এবার বিশেষ গর্বের মুহূর্ত
সাতের দশকে অস্ট্রেলিয়ার সিডনির কয়েকজন প্রবাসী বাঙালি মিলে ঠিক করলেন, নিজেদের একটি সংগঠন করবেন।
Truth of Bengal: বাঙালির কাছে দুর্গাপুজো সবসময় আবেগের। তা সে বাংলায় থাকুন কিংবা প্রবাসে। আর তাই পুজোর চারটে দিন পৃথিবীর যে যে কোনও প্রান্তেই, পুজো মুডে গা ভাসান আট থেকে আশি। তাই যতটা সম্ভব স্থানীয় পরিবেশ এবং পরিস্থিতিকে মাথায় রেখেই অন্যবারের মত এবারও বিদেশে দুর্গাপুজোর আয়োজন করে চলেছে বাঙালি।অস্ট্রেলিয়া, ব্রিটেন ও কানাডার প্রবাসী বাঙালিরা সব জায়গাতেই বাঙালির এই সংস্কৃতিকে বজায় রাখার চেষ্টা এবারও দেখা যাচ্ছে (Puja Abroad)।
আরও পড়ুনঃ মহাপঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে নতুন গান পোস্ট মুখ্যমন্ত্রীর, ভাইরাল সেই ভিডিয়ো
সাতের দশকে অস্ট্রেলিয়ার সিডনির কয়েকজন প্রবাসী বাঙালি মিলে ঠিক করলেন, নিজেদের একটি সংগঠন করবেন। জন্ম হল বেঙ্গলি অ্যাসোসিয়েশন অব নিউ সাউথওয়েলসের। মাত্র ১৪টি পরিবারের সম্মিলিত প্রচেষ্টায় ১৯৭৪ সালে যে পুজো শুরু করেছিল, আজ তা মহীরূহে পরিণত হয়েছে।প্রবাসে থেকেও পূজোর দিন মেনে মায়ের বোধন থেকে বিজয়া পর্যন্ত পাঁচদিন ধরে চলে সমস্ত আচার অনুষ্ঠান। ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সিডনিতে চলবে দুর্গাপুজো। বেঙ্গলি অ্যাসোসিয়েশন অব নিউ সাউথওয়েলসের সভাপতি জানিয়েছেন, ‘কলকাতা থেকে আনা প্রতিমা প্রতিবছর পুনঃব্যবহার করা হয়। আমরা বিশ্বাস করি পুজোর দিনেই পুজো করা উচিত। এবার ৫০ বছর পূর্ণ হওয়া আমাদের কাছে বিশেষ গর্বের (Puja Abroad)।’
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
উল্লেখ্য, সিডনির পুজোর একটা বড় দিক যে এখানে প্রচুর অবাঙ্গালী ভারতীয় এবং শ্বেতাঙ্গদের চোখে পড়ার মতো উপস্থিতি। অ্যাসোসিয়েশনের তরফে সকলের মধ্যে পুজোর ফল প্রসাদ আর ভোগ বিতরণ করা হয়ে থাকে। প্রবাসে হয়তো কলকাতার আড়ম্বর নেই, কিন্তু আন্তরিকতার আয়োজন বোধহয় বেশিই। আগে বিদেশের নিয়ম মেনে সিডনিতে ২০২২ সাল পর্যন্ত পুজো হতো সপ্তাহান্তে, মাত্র দুইদিন। তবে ২০২৩ সাল থেকে পুজো হচ্ছে চারদিনেরই। স্বাভাবিকভাবেই বিদেশের মাটিতে কলকাতার স্বাদ পেতে চলেছেন প্রবাসি বাঙালিরা (Puja Abroad)।






