ইরাকে বাংলার শ্রমিকদের ‘ অত্যাচার’,অসহায় পরিবারের পাশে মুখ্যমন্ত্রী
ইরাক থেকে পাঠানো পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ভাইরাল ভিডিও ঘিরে পড়ে যায় শোরগোল।
Truth Of Bengal: ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের অত্যাচারের ভুরিভুরি অভিযোগ মিলছে।বাংলার বাইরে বাংলার শ্রমিকদের হেনস্থা,নির্যাতনের মাঝে এবার ইরাকে এই রাজ্যের শ্রমিকদের আটকে রাখার গুরুতর অভিযোগ।৮মাস আগে ভিসা শেষ হলেও আসতে দেওয়া হচ্ছে না,বেতন না মেলায় কার্যতঃ খালি পেটে কাটাতে হচ্ছে দক্ষিণ ২৪পরগনাও পূর্ব মেদিনীপুরের খেয়েখাওয়া মানুষদের। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে স্থানীয় এক এজেন্টের মাধ্যমে নামখানার ৮, কাকদ্বীপের ১জন ও পূর্ব মেদিনীপুরের ২’জন শ্রমিক ইরাকের একটি কোম্পানিতে কাজে যান। তাঁদের সঙ্গে দু’বছরের চুক্তি হয়েছিল। ভিসার মেয়াদও ছিল দু’বছর আগে। মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তাঁদের আটকে রাখা হয়েছে।(Bengali Workers)
আরও পড়ুনঃ মহাপঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে নতুন গান পোস্ট মুখ্যমন্ত্রীর, ভাইরাল সেই ভিডিয়ো
বাংলার আক্রান্ত শ্রমিক রাজু সেখের স্ত্রী মাকসুদা বিবি বলেন, “ইরাকে গিয়েছে কাজে। প্রায় দু’বছর আগে ভিসা শেষ হয়ে গেছে। দু’তিন মাস ছাড়া ছাড়া টাকা দেয়। তবে ওরা খুব কষ্টে আছে। সরকারের কাছে আর্জি যাতে কোনওভাবে ফিরিয়ে আনা যায় তাদের।”(Bengali Workers)
ইরাক থেকে পাঠানো পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ভাইরাল ভিডিও ঘিরে পড়ে যায় শোরগোল। এজেন্টের মাধ্যমে প্রায় তিন বছর আগে ইরাকে কাজ করতে গিয়ে আটকে রইল বাংলার ১২ জন পরিযায়ী শ্রমিক। তাঁদের মধ্যে নামখানা এলাকার আট জন বাসিন্দা রয়েছেন। ইরাকে আটকে থাকা পরিযায়ী শ্রমিকেরা বাংলার মুখ্যমন্ত্রীর কাছে বাড়ি ফেরার আবেদন জানিয়ে একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। একথা শোনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ইন্ডিয়ান অ্যামবাসির সঙ্গে যোগাযোগ করে তাঁদের দেশে ফেরানোর প্রয়াস নেওয়া হয়েছে।(Bengali Workers)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানবিক সহায়তা পেয়ে আক্রান্ত পরিবারগুলো ঘুরে দাঁড়ানোর লড়াইতে বাড়তি সাহস পাচ্ছে।আশা করা হচ্ছে, ভারতীয় দূতাবাসের সাহায্যে বাংলার শ্রমিকরা বাংলার মাটিতে ফিরে আসবে।


