আন্তর্জাতিক

Ghana: ঘানা পার্লামেন্টে দাঁড়িয়ে দেশকে ‘গণতন্ত্রের জননী’ বলে আখ্যায়িত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আর এবার ঘানার পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানালেন, ভারতে আড়াই হাজারেরও বেশি রাজনৈতিক দল রয়েছে।

Truth of Bengal: ভারতের প্রধানমন্ত্রী হিসাবে ঘানায় পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেদেশে অভিনবভাবে স্বাগত জানানো হয়েছিল প্রধানমন্ত্রীকে। আর এবার ঘানার পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানালেন, ভারতে আড়াই হাজারেরও বেশি রাজনৈতিক দল রয়েছে। এই তথ্য শুনে বিস্ময়ে হতবাক হয়ে যান ঘানার জনপ্রতিনিধিরা। বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, ‘ আমি আবারবলছি, আড়াই হাজার রাজনৈতিক দল রয়েছে ভারতে।‘ প্রধানমন্ত্রী মোদির মুখেও ছিল তখন হাসি। ভারতকে ‘গণতন্ত্রের জননী’ বলেও উল্লেখ করেন তিনি। বলেন, ‘ গণতন্ত্র আমাদের কাছে শুধু একটা ব্যবস্থা নয়, এটি আমাদের মূল্যবোধ, সংস্কারের অংশ। প্রকৃত গণতন্ত্র আলোচনা ও বিতর্ককে উৎসাহিত করে, মানবাধিকারকে সম্মান করে এবং মানুষকে ঐক্যবদ্ধ করে।’ ঘানার সংসদে ভাষণ দেওয়ার পর, প্রধানমন্ত্রী মোদী সাংসদদের অভ্যর্থনা জানান এবং তাদের সাথে করমর্দন করেন।(Ghana)

[আরও পড়ুনঃ Bihar: নিজের কাকার সঙ্গেই প্রেম, প্রেমিক কাকার সঙ্গে স্বামীকে খুন করল তরুণী]

প্রধানমন্ত্রী হিসাবে এই প্রথমবার ঘানা সফরে গেলেন মোদি। বুধবার বিকেলে আক্রার কোটোকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন তিনি। সেখানেই তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয় ও ঘানার প্রেসিডেন্ট তাঁকে আলিঙ্গন করে স্বাগত জানান। এদিনই মোদিকে ঘানার সর্বোচ্চ জাতীয় সম্মানেও ভূষিত করা হয়। ভারতের বৈচিত্র্য তুলে ধরে মোদি বলেন, ‘ ভারতের ২২টি সরকারি ভাষা, হাজারেরও বেশি উপভাষা, এবং বিভিন্ন রাজ্যে ২২টি আলাদা রাজনৈতিক দল শাসনে রয়েছে। এই বহুত্ববাদের মধ্যেও ভারত ঐক্যবদ্ধ।’ পাশাপাশি তিনি বলেন, ‘ভারত এমন এক দেশ যেখানে বহিরাগতদেরও খোলা মনে গ্রহণ করা হয়।’(Ghana)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী হিসাবে এই প্রথমবার ঘানায় গিয়েছেন মোদি। বুধবার বিকেলে তিনি আক্রার কোটোকা বিমানবন্দরে নামেন। তাঁকে স্বাগত জানিয়ে আলিঙ্গন করেন ঘানার প্রেসিডেন্ট। সেইসঙ্গে ঘানার একঝাঁক কচিকাঁচা মিলে ‘হরে রাম হরে কৃষ্ণ’ স্তোত্র গেয়ে মোদিকে স্বাগত জানান। বলা বাহুল্য, ঘানার সফর দিয়েই মোদির বিদেশ সফর শুরু হয়েছে।আগামী কয়েকদিনে একগুচ্ছ দেশে যাবেন প্রধানমন্ত্রী। এর পর তিনি যাবেন ত্রিনিদাদ ও টোব্যাগো, তারপর আর্জেন্টিনা এবং সবশেষে ব্রাজিলে আয়োজিত ব্রিকস সম্মেলনে যোগ দেবেন। সফরের শেষ পর্যায়ে তিনি নামিবিয়াও সফর করবেন, এমনটাই জানা গেছে। এই সফরে ভারত-ঘানার দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা আরও মজবুত করার দিকেই জোর দিয়েছেন দুই দেশের নেতারা।

Related Articles