খেলা

Cristiano Ronaldo: সতীর্থ জটার মৃত্যু মেনে নিতে পারছেন না সিআর সেভেন

দীর্ঘ ছয় বছর একসঙ্গে পুর্তগালের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন খেলেছেন তিনি ও জটা।

Truth of Bengal: ‘বন্ধু, এইরকম কথা ছিল না’। সতীর্থ দিয়াগো জটার মৃত্যুতে ঠিক এইভাবেই শোকবার্তায় লেখা শুরু করেছিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দীর্ঘ ছয় বছর একসঙ্গে পুর্তগালের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন খেলেছেন তিনি ও জটা। এই তো গত মাসের কথা, যেদিন দেশের জার্সি গায়ে একইসঙ্গে জয়ের স্বাদ পেয়েছেন নেশন লিগ ট্রফির। কাজেই বন্ধু জটার আচমকা মৃত্যু তাঁকে যে শোকস্তব্ধ করে তুলবে এটাই স্বাভাবিক (Cristiano Ronaldo)।

আরও পড়ুনঃ Ghana: ঘানা পার্লামেন্টে দাঁড়িয়ে দেশকে ‘গণতন্ত্রের জননী’ বলে আখ্যায়িত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডো আরও লেখেন, ‘বন্ধু মনে করে দেখো, মাত্র একমাস আগেও আমরা একসঙ্গে জাতীয় দলে ছিলাম। এই তো সেদিন তোমার বিবাহ হল। তোমার মৃত্যু আমাকে বাকরুদ্ধ করে দিয়েছে। তোমার শোকস্তব্ধ পরিবারের প্রতি রইল আমার গভীর সমবেদনা। আমার দৃঢ় বিশ্বাস বন্ধু, তুমি সবসময়ই তোমার পরিবারের পাশে থাকবে। এখন আর তোমার কোনও চাপ নেই, টেনসন নেই। তুমি আর তোমার ভাই আন্দ্রে নিশ্চিন্তে ঘুমোও। তবে একটা কথা তোমাকে বলি, সবসময় তোমাকে খুব মিস করব (Cristiano Ronaldo)।’

বয়স মাত্র ২৮ বছর, স্পেনে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় পরলোকে পাড়ি দিয়েছেন দিয়াগো জটা। তাঁর মৃত্যু যেন কিছুতেই মেনে নিতে পারছেন না বিশ্ব ক্রীড়াঙ্গন। রোনাল্ডোর পাশাপাশি জটার মৃত্যুতে শোকবার্তায় উলভারহ্যাম্পটনে তাঁর সঙ্গে কাটানোর স্মৃতি তুলে ধরে সতীর্থ রুবেন লেখেন, ‘তোমার মৃত্যু আমাকে ভীষণ কষ্ট দিয়েছে। মানুষ বলে, আমরা তখনই কাউকে হারায়, যখন তাঁকে ভুলে যাই। কিন্তু আমি তোমাকে কোনওদিন ভুলিনি আর ভুলবোও না। তুমি আজীবন থাকবে আমাদের হৃদয়ে (Cristiano Ronaldo)।’

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

লিভারপুলে থাকার সময় যুর্গেন ক্লপের প্রশিক্ষণে খেলেছিলেন জটা। প্রিয় ছাত্রও ছিলেন তাঁর। প্রিয় ছাত্রের প্রয়াণে ক্লপ শোকবার্তায় লেখেন, ‘জীবনে এমন একটি মুহূর্তের সাক্ষি আমাকে থাকতে হবে যা আমি কল্পনাতেও আনিনি। যে ঘটনা আমার মন সত্যিই ভেঙে দিয়েছে। তুমি যেখানেই থেকো ভাল থেকো।’ জটার সতীর্থ ডারউইন নুনেজ লেখেন, ‘তুমি এইভাবে আমাদের সকলকে কষ্ট দেবে, তা কল্পনাতেও ভাবিনি। তুমি আমার হৃদয়ে সবসময় থাকবে। তোমার সদা হাস্যময় সেই মুখ আমার জীবনে আঁকা থাকবে চিরকাল (Cristiano Ronaldo)।’

Related Articles