দেশ

Bihar: নিজের কাকার সঙ্গেই প্রেম, প্রেমিক কাকার সঙ্গে স্বামীকে খুন করল তরুণী

পুলিশ এই নৃশংস হত্যাকাণ্ডে দু’জনকেই গ্রেফতার করেছে। নবম-দশম শ্রেণি থেকে গুঞ্জা দেবী নামে ওই তরুণীর সঙ্গে তাঁর কাকা জীবন সিংহ (৫৫)-এর অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

Truth of Bengal: প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে স্বামীকে খুনের অভিযোগে গ্রেফতার হলেন বছর কুড়ির এক নববধূ। চাঞ্চল্যকর এই ঘটনায় অভিযুক্ত প্রেমিক ওই তরুণীর নিজের কাকা। পুলিশ এই নৃশংস হত্যাকাণ্ডে দু’জনকেই গ্রেফতার করেছে। নবম-দশম শ্রেণি থেকে গুঞ্জা দেবী নামে ওই তরুণীর সঙ্গে তাঁর কাকা জীবন সিংহ (৫৫)-এর অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি বহু বছর গোপনে চললেও, সম্প্রতি পরিবারের নজরে আসে। গুঞ্জা স্পষ্ট জানিয়ে দেন, বিয়ে করতেই হলে তিনি কাকাকেই করবেন। কিন্তু পরিবার সেই সম্পর্ক মানতে নারাজ হওয়ায় মাস দেড়েক আগে তাঁকে অন্যত্র বিয়ে দেওয়া হয় (Bihar)।

আরও পড়ুনঃ Tirupati: তিরুপতি মন্দিরের কাছে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ২টি দোকান

নবীনগরের বারওয়ান গ্রামের বাসিন্দা প্রিয়াংশু নামের যুবকের সঙ্গে গুঞ্জার বিয়ে হয়। তবে গুঞ্জা ও জীবন সিংহ মেনে নিতে পারেননি এই সম্পর্কের পরিণতি। পুলিশের দাবি, বিয়ের পর থেকেই স্বামীকে সরিয়ে দেওয়ার ছক কষতে থাকেন গুঞ্জা ও তাঁর কাকা। তারা ভাড়াটে খুনির সন্ধান করে এবং পরিকল্পনামাফিক প্রিয়াংশুকে হত্যা করায়।২৫ জুন প্রিয়াংশু তাঁর বোনের বাড়ি থেকে ট্রেনে ফিরছিলেন। নবীনগর স্টেশনে নেমে স্ত্রী গুঞ্জাকে ফোন করেন এবং জানান, তিনি পৌঁছে গিয়েছেন। এরপর বাড়ি ফেরার পথে বাইকে আসা দুই দুষ্কৃতী তাঁকে গুলি করে পালিয়ে যায় (Bihar)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজের মাধ্যমে দুই খুনিকে চিহ্নিত করে এবং পরে ধৃতদের জিজ্ঞাসাবাদে গুঞ্জা ও জীবন সিংহের ষড়যন্ত্র ফাঁস হয়। ফোন কলের রেকর্ড ঘেঁটে দেখা যায়, খুনের সময় গুঞ্জা তাঁর কাকার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। এরপরই পুলিশ গুঞ্জাকে গ্রেফতার করে এবং জীবন সিংহের খোঁজে তল্লাশি শুরু করে। এই ঘটনা ইনদওরের রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের স্মৃতি উসকে দিয়েছে, যেখানে মেঘালয়ে মধুচন্দ্রিমার সময় প্রেমিকের সঙ্গে মিলেমিশে স্বামীকে খুন করিয়েছিলেন স্ত্রী সোনম রঘুবংশী। পুলিশ জানিয়েছে, ‘সিট’ গঠন করে তদন্তে নেমেছিল বিহার পুলিশ। ইতিমধ্যে গুঞ্জা এবং দুই শুটারকে গ্রেপ্তার করা হলেও জীবন সিং পলাতক। পুরো ঘটনার তদন্ত চলছে এবং অপরাধে যুক্ত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে (Bihar)।

Related Articles