বাংলা মমতামুক্ত’, দিল্লিকেও রাহুলমুক্ত করার ডাক নীতীন নবীনের
তাঁর বক্তব্য, বাংলা যেমন মমতামুক্ত হয়েছে, তেমনই দিল্লিকেও রাহুলমুক্ত করতে হবে
Truth of Bengal: বাংলায় রাজনৈতিক পালাবদলের পর এবার দিল্লিকেও বিরোধী মুক্ত করার ডাক বিজেপির। ধর্মতলায় বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ কর্মসূচি থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। তাঁর বক্তব্য, বাংলা যেমন মমতামুক্ত হয়েছে, তেমনই দিল্লিকেও রাহুলমুক্ত করতে হবে। একই সভা থেকে বিরোধীদের আক্রমণ শানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এসআইআর-এর অর্থ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “এসআইআরের অর্থ হল, অনুপ্রবেশকারী ভাগাও।”
ধর্মতলার সভায় বক্তব্য রাখতে গিয়ে নীতীন নবীন বলেন, বাংলায় হারের পর দিল্লিতে গিয়ে কান্নাকাটি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বাংলা এখন মমতামুক্ত। এবার দিল্লিকেও রাহুলমুক্ত করার সময় এসেছে। বিজেপির সর্বভারতীয় সভাপতির এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।






