আন্তর্জাতিক

SCO Summit: এসসিও সম্মেলনে পহেলগাঁও হামলার প্রসঙ্গ টেনে বড় মন্তব্য মোদির! ট্রাম্পের উদ্দেশ্যে?

স্বাভাবিকভাবেই, এমন মন্তব্যের পর প্রশ্ন উঠছে যে কার উদ্দেশ্যে এমনটা বললেন মোদি।

Truth Of Bengal: নাম না নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির? এসসিও মঞ্চ থেকে তিনি যেই বক্তব্য তুলে ধরলেন, তাতে অন্তত তেমনটারই ইঙ্গিত মিলছে। কি বলেছেন প্রধানমন্ত্রী? পহেলগাঁও হামলার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী জানান, “কঠিন সময়ে যে দেশগুলি ভারতের পাশে ছিল, তাদের আমরা কৃতজ্ঞতা জানাই।” শুধু তাই নয়, এদিন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সামনেই সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা দেন মোদি।(SCO Summit)

আরও পড়ুনঃ Google Translate: কথা বলুন, অনুবাদ হবে রিয়েল টাইমে, গুগল ট্রান্সলেটের নতুন লাইভ ফিচার

সম্প্রতি, ট্রাম্প ও মোদির সম্পর্কে দেখা গিয়েছে ফাটল। এমনিতেই মার্কিন প্রেসিডেন্টের লাগাতার ভারত-পাক যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার দাবিতে বিরক্ত ছিল নয়াদিল্লি। তার উপর রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর শুল্কের হার দ্বিগুণ করার পর সম্পর্কে আরো চিড় ধরে। শুধু তাই নয়, চলতি বছরের শেষে ভারতে আয়োজিত হতে চলা কোয়াড সম্মেলনে রিপাবলিকান নেতার যোগ না দেওয়ার সিদ্ধান্ত আরও বিষয়টিকে স্পর্শকাতর করে তোলে।(SCO Summit)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

এই আবহাওয়ায় চীনের তিয়েনচিনে চলতি ২৫তম সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে বড় মন্তব্য করে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, “ভারত গত চার দশক ধরে সন্ত্রাসের আঘাত বয়ে আসছে। পহেলগাওয়ে আমরা সন্ত্রাসের সবচেয়ে খারাপ দৃশ্য দেখেছি। যেই বন্ধু দেশগুলি সেই কঠিন সময় আমাদের পাশে ছিল, তাদের আমরা কৃতজ্ঞতা জানাই।”(SCO Summit)

স্বাভাবিকভাবেই, এমন মন্তব্যের পর প্রশ্ন উঠছে যে কার উদ্দেশ্যে এমনটা বললেন মোদি। যেভাবে গত কয়েকদিনে সম্পর্কের অবনতি দেখা গিয়েছে ভারত ও আমেরিকার মধ্যে, তাতে এটাই ধরে নেওয়া হচ্ছে যে ট্রাম্পের উদ্দেশ্যেই এমন বক্তব্য তুলে ধরেছেন তিনি। এক্ষেত্রে দেখার বিষয় যে আগামী দিনে দুই দেশের মধ্যে সমস্যা সমাধান হয় কিনা। কীভাবে পরিস্থিতি সামাল দেবে তারা, সেটাই এখন দেখার।

Related Articles